হোমিসাইড শাখার আতসকাঁচের নীচে আরও অনেকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বপ্নদীপ মৃত্যুর ঘটনায় আরও কয়েকজনকে পুলিশ হেফাজতে নিতে পারে বলে সূত্রের খবর। বাড়তে পারে গ্রেফতারির তালিকা। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী ও দুই পড়ুয়াকে। শনিবার রাতভর জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে মনতোষ ঘোষ ও দীপশেখর দত্তকে গ্রেফতার করে পুলিশ। ৩টে নাগাদ তাঁদের আদালতে তোলা হয়। ২২ অগস্ট পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

আত্মপক্ষ সমর্থনে দুই ছাত্রই বলেন, এফআইআর-এ তাঁদের নাম নেই। ওই ছাত্রের মৃত্যুর সময় ফোনেও তাঁদের নাম বলেনি তাহলে কেন তাঁদের হত্যার মামলায় গ্রেফতার করা হল। অভিযুক্তের আইনজীবীরা বলেন, এঁদের বিরুদ্ধে বড়জোর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা হতে পারে, হত্যার মামলা নয়। এর পাল্টা যুক্তিতে পুলিশ জানায় মৃত ওই ছাত্রের ১৮ বছর বয়স হয়নি ফলে মামলায় পকসো আইন জুড়তে পারে।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী সৌরভ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। তাঁকেও ২২ অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজত দেওয়া হয়েছিল। পরে তাঁকে জেরা করেই মনোতোষ ও দীপশেখরের নাম পায় পুলিশ। এই মনোতোষের রুমেই সৌরভ চৌধুরী স্বপ্নদীপকে থাকার ব্যবস্থা করে দেয়। যত সময় এগোচ্ছে ততই পেঁয়াজের খোসার মত রহস্য উন্মোচন হয়েছে। এই তিন অভিযুক্তদের থেকে আরও নামের তালিকা বাড়তে পারে বলেই খবর।

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই