আদানি মামলায় সময় বাড়ানোর আবেদন সেবি’র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুপ্রিম কোর্টের কাছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার দরে কারসাজির অভিযোগ মামলায় সময় বাড়ানোর আবেদন সেবি’র। তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৫দিন সময় বাড়ানোর আবেদন করা হয়। মামলার সঙ্গে সম্পর্কিত ২৪টি বিষয়ে তদন্ত চলছে বলেই জানিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি। এর মধ্যে ১৭টি বিষয় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ২৯ অগস্ট পরবর্তী শুনানির আগে সময় বাড়ানোর আবেদন করল সেবি।  

সেবি’র তরফে বলা হয়েছে, ” তদন্তে উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হয়েছে এবং  চলমান তদন্তকে   বিবেচনায় রেখে   ন্যায়বিচারের স্বার্থে   আবেদন জানানো হয়েছে। ১৫ দিনের মধ্যে প্রক্রিয়াটি শেষ করার জন্য এবং আদালতের সামনে স্ট্যাটাস রিপোর্ট দাখিল করার জন্য সময় চাওয়া হয়েছে”।

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারে কারচুপির অভিযোগ আনে মার্কিন সমীক্ষক সংস্থা হিন্ডেনবারগ রিসার্চ। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত শুরু করে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি। গত ২রা মার্চ সেবিকে তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ২ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়। যদিও মাস ছয়েকের সময় চায় সেবি। শেষে ১৪ই অগস্টের মধ্যে সমস্ত তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়। 

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ