বান্ধবীর ঘরের পিছন থেকে বন্ধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাটে মহকুমার হিঙ্গলগঞ্জ থানার (Hingalganj P.S.)দুলালী গ্রাম পঞ্চায়েত বালাজি পাড়াতে বছর ২১এর, অমিত মন্ডল থাকতেন । তিনি বিবাহিত। তার সঙ্গে প্রতিবেশী বছর ১৯ এর কলেজ ছাত্রী সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব প্রেম প্রণয় ছিল ।একাধিকবার মেলামেশা ছিল বলে দাবি করে মৃতের পরিবারের লোকজন। গতকাল শনিবার রাত্রিবেলা অমিতের কাছে মোবাইল ফোনে কল যায়।

দ্রুত তাকে কলেজ ছাত্রীর বাড়িতে আসার জন্য অনুরোধ করা হয়। তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায় না। অমিতের স্ত্রী মিঠু মন্ডল সহ পরিবারের অন্যান্য সদস্য একদিকে নিকট আত্মীয়-স্বজন, শ্বশুরবাড়িতে ফোনে যোগাযোগ করলেও কেউ তার খোঁজ দিতে পারেনা। সারা রাত্রি খোঁজার পর, আজ সকাল দশটা নাগাদ দেখা যায় রিয়া মন্ডলের(Riya Mondal) বাড়ির পিছনে একটি আম বাগানে অমিতের মৃতদেহ ঝুলছে। এরপরই ক্ষোভে ফেটে পড়ে, মৃতের পরিবার থেকে শুরু করে স্থানীয় গ্রামবাসীরা। তারপর ছাত্রীর ও তার পরিবারের সদস্যদের চাপ দিতে থাকলে তারা স্বীকার করে গতকালকে রাত্রিবেলা অমিতকে কলেজ পড়ুয়ার মোবাইল ফোন থেকে ডাকা হয়।

তারপর অমিতের পরিবার ও গ্রামবাসীদের সন্দেহ হয় সন্দেহের তীর তাকে পরিকল্পনা করে ডেকে এনে খুন করে ঝুলিয়ে দিয়েছে। এর পরেই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ছাত্রীর বাড়ির সামনে তারা প্রতিবাদ ও বিক্ষোভ দেখাতে শুরু করে ।ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট(Bashirhat) স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।ওই কলেজ পড়ুয়া সহ পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে পুলিশ।মৃতের স্ত্রীর দাবি অমিতের সঙ্গে ছাত্রীর একটা সম্পর্ক ছিল। আর তার জেরেই তার স্বামীকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। শনিবার বিকেল থেকে অমিতের ফোন পাওয়া যাচ্ছিল না। সুইচ বন্ধ ছিল।তারপর ধৃত ছাত্রীকে পুলিশ জেরা করে অমিতের মোবাইল ফোন ওই কলেজ পড়ুয়ের বাড়ী থেকে উদ্ধার করেছে। কি কারণে অমিতকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে ? না কি আত্মহত্যা(Suicide) ? সবটাই তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। মৃতের পরিবার জানিয়েছেন দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ।

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল