গুজবে উত্তপ্ত বাঁশবেড়িয়া, গোষ্ঠীসংঘর্ষ থামাতে ১৪৪ ধারা

নিছক ছড়িয়ে পড়া গুজবে কান দিয়ে স্বাধীনতার সকালেই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে হুগলি জেলার বাঁশবেড়িয়া পুরসভা এলাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের(Independence Day) দিনেই জাতীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে এমনই গুজব রটেছিল এলাকায়। আর সেই গুজবে ভর দিয়েই মঙ্গলবার সকালেই উত্তপ্ত হয়ে ওঠে হুগলি(Hooghly) জেলার চুঁচুড়া(Chinsurah) সদর মহকুমার বাঁশবেড়িয়া(Bansberia) পুরসভা এলাকা। স্বাধীনতা দিবসের দিনেই কিনা এক গোষ্ঠীর সঙ্গে ওপর গোষ্ঠীর মারপিট(Riot) শুরু হওয়ায় রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে ছুটে যেতে হয় বাঁশবেড়িয়া থানার পুলিশকে। জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। তাতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করে। যদিও ঘটনার পর থেকেই এলাকার পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারাও।

আরও পড়ুন নবান্নের নজরে সমস্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পদোন্নতির সুযোগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি স্কুলে জাতীয় পতাকা উত্তোলনে আয়োজন করা হয়েছিল। গুজব রটে, কেউ বা কারা সেখানে পতাকাটি ছিঁড়ে ফেলা দিয়েছে। এরপর কোনও কিছু বিচার না করেই এলাকার দুই গোষ্ঠী একে অপরকে দোষারোপ করতে শুরু করে। এরপরেই তেতে ওঠে গোটা এলাকা। মারপিট শুরু হয়ে যায়। একে অপরকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে দেয়। একটি ভ্যান রিক্সায় আগুনও ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে ব্যান্ডেল – কাটোয়া শাখায় ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য বন্ধও হয়ে যায়। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন হুগলি গ্রামীণ পুলিশ সুপার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধও রাখেন তাঁরা। পরে বেশ কয়েকজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা।

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে