দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হঠাৎই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান বাম নেতা সূর্যকান্ত মিশ্র

নিজস্ব প্রতিনিধিঃ হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান বাম নেতা সূর্যকান্ত মিশ্র। বুধবার শহরের একটি সরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সকাল ১০টা থেকে ১০.৩০টা নাগাদ হঠাৎই তাঁর বুকে ব্যথা শুরু হয়। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। তবে চেক আপের জন্য আপাতত হাসপাতালেই রয়েছেন সূর্যকান্ত মিশ্র।

সম্প্রতি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আপাতত তিনি বাড়িতে চিকিৎসকদের নজরে রয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি থাকাকালীন তাঁকে দেখতে গিয়েছিলেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র।  

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ