পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের ভিডিয়োতে ইমরানকে ফিরিয়ে আনল পিসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ওয়াসিম আক্রমের প্রতিবাদ জানানোর ২৪ ঘন্টার মধ্যেই দেশের ক্রিকেট ইতিহাসে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ফিরিয়ে আনল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বুধবার গভীর রাতে নিজেদের ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার)নয়া ভিডিয়ো আপলোড করেছে পিসিবি। ২ মিনিট ৩৫ সেকেন্ডের ওই ভিডিয়োতে ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের বেশ কিছু ছবি রাখা হয়েছে। সেই সঙ্গে প্রথম ভিডিয়ো থেকে ইমরান খানকে বাদ দেওয়ার জন্য ছেঁদো যুক্তিও হাজির করেছে পিসিবি। আর ওই যুক্তি শুনে হেসে গড়িয়ে পড়ছে নেটা নাগরিকরা।

উল্লেখ্য, গত ১৪ অগস্ট ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের ক্রিকেট ইতিহাস নিয়ে ২ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করে পিসিবি। ওই ভিডিয়োতে প্রাক্তন ক্রিকেটারদের দেখানো হলেও ইমরান খানের নাম গন্ধ ছিল না। অথচ তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ জয় করেছিল পাক ক্রিকেট দল। শুধুমাত্র পাকিস্তানের বর্তমান সেনা প্রধান তথা কুখ্যাত সন্ত্রাসী ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ আসিম মুনিরের সঙ্গে বিরোধের কারণেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে রাখা হয়নি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ওই ভিডিয়ো ঘিরে পাকিস্তানজুড়ে নিন্দার ঝড় ওঠে। পিসিবিকে তুলোধনা করেন ক্রিকেট অনুরাগীরা।

প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ককে ব্রাত্য রাখার প্রতিবাদে বৃহস্পতিবার সরব হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম। নিজের ভেরিফায়েড ‘এক্স’ পেজে (পূর্বতন টুইটার) তিনি লিখেছেন, ‘লম্বা ফ্লাইট ও ট্রানজিট পার করে শ্রীলঙ্কায় এলাম। আর এসেই আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা খেলাম। পাকিস্তানের ক্রিকেট ইতিহাস নিয়ে পিসিবির ছোট্ট ভিডিওতে দেখলাম, ইমরান খান নেই…। রাজনৈতিক মতাদর্শের পার্থক্যটা বাদ দিচ্ছি। ইমরান খান বিশ্ব ক্রিকেটের আইকন। পাকিস্তানকে শক্তিশালী দল হিসেবে গড়ে তোলার পথ দেখিয়েছেন তিনি। পিসিবির উচিত ভিডিও মুছে ফেলা ও ক্ষমা চাওয়া।’ আক্রমের সঙ্গে সুর মিলিয়েছেন পাকিস্তান মহিলা দলের প্রাক্তন অধিনায়ক উরুজ মুমতাজও। তিনি লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের ইতিহাস নিয়ে তৈরি ভিডিয়োতে ১৯৯২ বিশ্বকাপ জয়ের ১১টি ছবি ব্যবহার করা হয়েছে। কিন্তু দেশের হয়ে খেলা সর্বকালের সেরা ক্রিকেটারের একটা ছবিও নেই! ইমরান খান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার-এটা মনে রাখা উচিত।’

 

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?