শুভেন্দুর বিরুদ্ধে FIR গর্গের, রাজনীতিতে পা বাংলা পক্ষের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যাদবপুর থানায় FIR দায়ের করেছেন বাংলা পক্ষ নামের অরাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনায় বাংলার রাজনীতি ধীরে ধীরে হলেও উত্তপ্ত হতে শুরু করে দিল। ওই মৃত্যুর ঘটনায় মূল স্রোতের কোনও ছাত্র সংগঠনকে দায়ী না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) দায়ী করেছেন অরাজনৈতিক সংগঠন বাংলা পক্ষকে(Bangla Pakkha)। তাঁর দাবি, বাংলা পক্ষের মতো সংগঠনের উসকানিতে বিশ্ববিদ্যালয়ে এমন অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে। বৃহস্পতিবার যাদবপুর এইট বি-র কাছে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভা ছিল। সেখানেই বক্তব্য রাখার সময়েই শুভেন্দু এই অভিমত পোষণ করেন। তার জেরে শুভেন্দুর বিরুদ্ধেই এবার পাল্টা FIR দায়ের করেছে বাংলা পক্ষ। সংগঠনের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়(Garga Chattopadhay) গতকাল রাতেই শুভেন্দুর ওই বক্তব্যের জন্য যাদবপুর থানায়(Jadavpur PS) তাঁর বিরুদ্ধে FIR দায়ের করেন। সেই সঙ্গে একহাত নেন রাজ্যের বিরোধী দলনেতাকেও।

আরও পড়ুন ধূপগুড়ির বিডিও বদল, পূর্ব মেদিনীপুরে বদল একাধিক থানার পুলিশ

গর্গ জানিয়েছেন, ‘একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু হয়েছে। সেখানে বাংলা পক্ষের কোনও সংগঠনই নেই। উনি হঠাৎ করে জুড়ে দিলেন আমাদের নাম! আমি তো বলব ওঁকে প্রমাণ দেখাতে যে আমরা কোথায় কীভাবে এর মধ্যে যুক্ত থাকতে পারি। এবার থেকে বাংলা পক্ষও রাজ্যের সব কটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন ছাত্র পক্ষ খুলবে। তারপর দেখা যাবে। বাংলা পক্ষ বিজেপির আসল রূপ বাঙালির সামনে তুলে ধরছে বলেই ওদের এত সমস‍্যা। WBCS এ বাংলা ভাষা বাধ‍্যতামূলক করার বিরোধিতা করায় রাজ‍্য জুড়ে শুভেন্দুর বিরুদ্ধে ব‍্যানার লাগায় বাংলা পক্ষ। যাদবপুরে বাংলা পক্ষর আন্দোলনে ৯০% ভূমিপুত্র সংরক্ষণ চালু হওয়ায়, বহিরাগতদের দিয়ে ABVP-র জমি তৈরির চেষ্টাও ব‍্যর্থ হয়। এই সবের সম্মিলিত রাগেই বাংলা পক্ষর নামে এই ধরনের ভিত্তিহীন অপপ্রচার। তাঁকে ধিক্কার জানাই। শুভেন্দু অধিকারী বারবার অবাস্তব কথা বলছেন। সৌরভ চৌধুরী তথা ধৃতদের কারও সঙ্গে কোনও যোগ নেই বাংলা পক্ষের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা পক্ষের কোনও ইউনিটও নেই। আসল দোষীদের থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই এইভাবে সংগঠনের নাম নেওয়া হচ্ছে।’

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল