সপ্তাহের শেষ দিনেও পতন, ৬৪ হাজারের গণ্ডিতে নামল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের শেষ দিনেও পতন এড়াতে পারল না শেয়ারবাজার। শুক্রবার দিনভর উত্থান-পতন শেষে ২৮১ সূচক হারাল সেনসেক্স। যার ফলে ৬৫ হাজারের গণ্ডি থেকে ফের ৬৪ হাজারের গণ্ডিতে নেমেছে। দু’দিনে সেনসেক্স প্রায় ৬০০ সূচক হারানোয় বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফের গভীর হয়েছে। সোমবার বাজার ঊর্ধ্বমুখী না হলে কয়েক লক্ষ কোটি টাকা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে তাঁদের। সেনসেক্সের পাশাপাশি নিফটিও ৫৫ সূচক হারিয়েছে। ফলে ১৯ হাজার ৩১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

গতকাল বৃহস্পতিবার বাজার বন্ধের সময়ে সেনসেক্সের সূচক ছিল ৬৫, ১৫১.০২ পয়েন্ট। এদিন রেড জোন থেকেই শুরু হয় লেনদেন। অর্থা‍ৎ আগের দিনের চেয়ে ১২৫ সূচক কম নিয়ে শেয়ার কেনা-বেচা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই নিচের দিকে গড়াতে শুরু করে সেনসেক্স। ৬৪ হাজারের ঘরে নেমে যায়। ফলে কিছুটা হলেও নিস্তেজ হয়ে পড়ে দালাল স্ট্রিট। দুপুরের পরে সামান্য ঘুরে দাঁড়িয়েছিল সেনসেক্স। কিন্তু বাজার বন্ধের আগে ফের গোঁত্তা খেয়ে নিচের দিকে নেমে যায়। শেষ পর্যন্ত ২৮১.১০ সূচক হারিয়ে ৬৪,৮৬৯.৯২ সূচকে বন্ধ হয় সেনসেক্স। বাজারে এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৫, ১৭৫.৩২ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৬৪,৭৫৪.৭২ পয়েন্ট।  দিনের শেষে ৫৫.১০ পয়েন্ট খুঁইয়ে ১৯,৩১০.১৫ সূচকে দাঁড়িয়েছে নিফটি।

এদিন দালাল স্ট্রিটে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে তথ্য-প্রযুক্তি সংস্থা। ফার্মা ও কনজিউমার ডুরাবেলের সঙ্গে যুক্ত সংস্থাগুলির শেয়ারদরও ছিল নিম্নমুখী। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, মিডিয়া এবং এফএমসিজি ক্ষেত্র লাভের মুখ দেখেছে। মুকেশ আম্বানির রিলায়েন্স ও গৌতম আদানির আদানি পোর্টের শেয়ার দর আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে।  

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম