এই বিরাট যজ্ঞায়োজনের কারণ জানলে অবাক হবেন আপনিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকের শব্দে মুখরিত আকাশ বাতাস। শঙ্খ উলুর ধ্বনিতে মেতেছে গোটা এলাকা। বিশাল মাপের মণ্ডপ। ঘি, গঙ্গাজল,দুধ, বেলকাঠ দিয়ে মণ্ডপের মাঝেই তৈরি যজ্ঞায়োজন। লাল পাড় সাদা শাড়ির বেশে মহিলাদের মণ্ডপে আগমন। এককথায় আগমনীর সুরের আগেই যেন শারদ উৎসবের সূচনা। ভিড় ঠেলে এই বিরাট আয়োজনের হেতু জানতে উৎসুক জনতা। কৌতূহলী অনেকেই ভাবছেন কিসের পুজো? এত আয়োজনের কারণ না জানলে জীবনই বৃথা। অবশ্য আসল কারণ জানলে মূর্ছা যাবেন আপনিও। এ যজ্ঞ ধর্মীয় নিয়মনীতির নয়। এ যজ্ঞ “মোদি হটাও যজ্ঞ”।

এমনই অদ্ভুত ঘটনাটি ঘটেছে   অশোকনগর পৌর অঞ্চলের ১১ নম্বর ওয়ার্ডে। তৃণমূল কংগ্রেস ও মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অশোকনগর গোল বাজারে আয়োজিত হয় এই বিশেষ যজ্ঞের। লাল পেড়ে সাদা শাড়ি পড়ে উপস্থিত ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। “মোদী হটাও সুয়াহা”, “১১০০ টাকার গ্যাস মোদী হটাও সুয়াহা”, ১২০ টাকা লিটার পেট্রোল মোদি হটাও সুয়াহা বলে চলল মন্ত্রোচারণ।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে  মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান সহ একাধিক বিষয়ে অভিযোগ তুলে চলল যজ্ঞ। ২০২৪ এর লোকসভা নির্বাচনে যাতে নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ্যুত করা যায় তার জন্যই এই বিশেষ যজ্ঞ। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল