বাংলাদেশি ভূঁইফোড় আর্থিক সংস্থা এমটিএফই -র সন্ধান বারাসতে

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলাদেশি ভূঁইফোড় আর্থিক প্রতিষ্ঠান এম টি এফ ই – র বড় বিনিয়োগের সন্ধান মিললো ভারতে। ভারতেও ওই সংস্থার অর্থ তছরুপের হদিশ। শুধু বাংলাদেশী গ্রাহকদের নয় ,ভারতেও হাজার হাজার গ্রাহকের থেকে কোটি কোটি রুপির অর্থ সংগ্রহ করে ওই সংস্থা। জানা গিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ , বিহার , ছত্রিশগড়, মহারাষ্ট্র , অসম সহ বহু রাজ্যে জাল বিছিয়েছিল এই সংস্থা।

রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতের(Barasat) আরিফবাড়ী এলাকায় ভুঁইফোর এই সংস্থায় বিনিয়োগকারীরা বিক্ষোভ দেখালে গোটা ঘটনা সামনে আসে। বিনিয়োগকারীদের দাবি, শুধু বারাসাত এলাকায় প্রায় দেড় হাজার বিনিয়োগকারী থেকে প্রায় পঞ্চাশ কোটি রুপির বেশি তছরূপ করেছে সংস্থার দুই সিইও প্রণয় দে ও জহিরুল ইসলাম। বারাসাত এলাকাতে ই একাধিক হোটেল ব্যবসায় বিনিয়োগ রয়েছে তাদের। জানা গিয়েছে, কলকাতার নিউটাউনে(Newtown) আবাসন খাতেও বিপুল বিনিয়োগ রয়েছে এই সংস্থার । বাগুইআটি, এয়ারপোর্ট এলাকাতেও তাদের একাধিক ফ্ল্যাট রয়েছে।বাংলাদেশের সংবাদ মাধ্যমে বিভিন্ন খবর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে তারা প্রথম সংস্থাটি উঠে যাওয়ার কথা জানতে পারেন। এরপর টনক নড়ে বিনিয়োগকারীদের। বারবার বিনিয়োগের টাকা তুলে নেওয়ার চেষ্টা করলেও কোন লাভ হয়নি।

এদিন সংস্থার সিও(CEO) প্রণব দের হোটেলের সামনে বিক্ষোভ দেখান তারা। যদিও পরবর্তী পদক্ষেপ তারা কি নেবে সেটা এখনো তারা জানাতে পারেন নি। তাদের অনুমান সংস্থার দুই সিইও সহ কর্তা ব্যক্তিরা ইতিমধ্যেই বিদেশে পালিয়ে গিয়েছে। চিটফান্ড কাণ্ডে ইতিমধ্যেই রাজ্যে একাধিক সংস্থা সিল করে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু এবার বাংলাদেশ থেকে এই ভুঁই ফোড় সংস্থার এদেশে প্রবেশ করে গ্রাম বাংলার মানুষকে লোভ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ এর ঘটনা নতুন করে চিন্তার ভাঁজ ফেলবে প্রশাসনের কপালে।

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল