রুশ চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ার পরেই হাসপাতালে ভর্তি শীর্ষ বিজ্ঞানী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রুশ মহাকাশযান লুনা-২৫ বিধ্বস্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চন্দ্রাভিযানের দায়িত্বে থাকা এক শীর্ষ বিজ্ঞানী। ওই বিজ্ঞানীর নাম মিখাইল মারোভ।  নবতিপর বিজ্ঞানীকে মস্কোর ক্রেমলিনের কাছে সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন চিকি‍ৎসকরা।  

লন্ডন ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেডেন্ট’ জানিয়েছে, গত রবিবার চাঁদে অবতরণের মুখে রুশ মহাকাশযান লুনা-২৫ ভেঙ্গে পড়ার খবর পেয়েই অসুস্থ হয়ে পড়েন মিখাইল মারোভ নামে শীর্ষ বিজ্ঞানী। কেননা, যে ক’জন বিজ্ঞানী লুনা-২৫-এর চন্দ্রাভিযানের সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ৯০ বছর বয়সী মারোভ। অতীতে সোভিয়েত ইউনিয়নের একাধিক মহাকাশ মিশনে কাজ করেছিলেন তিনি।  লুনা-২৫ মিশনকে জীবনের শেষ কাজ হিসেবেই ধরে নিয়েছিলেন মারোভ। কিন্তু শেষ অভিযান ব্যর্থ হ্ওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়েন তিনি।

১৯৭৬ সালে চাঁদে শেষবারের মতো মহাকাশযান পাঠিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। ওই চদ্রযানের নাম ছিল লুনা-২৪। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এটাই (লুনা-২৫) ছিল রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান। তবে অবতরণের আগেই বিপত্তি ঘটে। মহাকাশযানটি ভুল কক্ষপথে চলে যায়। চন্দ্রপৃষ্ঠের সঙ্গে সংঘাতে বিধ্বস্ত হয় লুনা-২৫। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেইসঙ্গে স্বপ্নভঙ্গ হয় রাশিয়ার। সোভিয়েত যুগের লুনার উত্তরাধিকার গড়ে তুলতে চেয়েছিল রাশিয়া। পশ্চিমা দুনিয়ায় নিজেদের মহাকাশ অভিযানের ইতিহাস গড়ে তুলতে চেয়েছিল। তবে সেই আশাভঙ্গ হয়।     

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

ভেনিজুয়েলায় ঘড়ির কাটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

কন্নড় অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩৩ বছরের যুবকের দেহ, তদন্তে পুলিশ

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা