বৃহস্পতিবার আত্মসমর্পণ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার আত্মসমর্পণ করতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছেন, ‘আমি বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়ার জন্য জর্জিয়ার আটলান্টায় যাচ্ছি।’ ২০২০ সালে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল পরিবর্তনের চেষ্টার অভিযোগ ছিল ট্রাম্পের বিরুদ্ধে।

গত ১৪ আগস্ট জর্জিয়া আদালত প্রেসিডেন্ট ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনে। তাঁকে অভিযুক্ত হিসেবে সাব্যস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, নির্বাচন শেষ হওয়ার পরেই সংশ্লিষ্ট আধিকারিককে ফোন করে ফলাফল পরিবর্তনের নির্দেশ দেন ট্রাম্প। বাইডেনের শপথ অনুষ্ঠানে হামলা চালায় ট্রাম্পের অনুগামীরা। এই মামলাতেই জর্জিয়া আদালতে আত্মসমর্পণ করতে চলেছে ট্রাম্প।

প্রসঙ্গত, আগেও নির্বাচনে কারচুপির অভিযোগে ওয়াশিংটন আদালতে অভিযুক্ত সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। দেশকে প্রতারণা, নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেওয়া, অধিকার ভঙ্গের মতো অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।  তবে বরাবরই নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ট্রাম্প। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তাঁর বিরুদ্ধে অভিযোগ বলেও দাবি করেছেন।

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ