ধর্ষণের আগে নাবালিকাকে মাদক সেবন করাতো দিল্লির আমলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির নাবালিকা ধর্ষণকাণ্ডে নয়া চাঞ্চল্যকর তথ্য। দিল্লি সরকারের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের শীর্ষ কর্মকর্তা বন্ধুর নাবালিকা মেয়েকে ধর্ষণের আগে মাদকাসক্ত করত বলে জানা গিয়েছে। নাবালিকার শরীরে আঘাতের চিহ্ন মিলেছে। মেয়েটির বাবা মারা যাওয়ার পরে পিতৃশোকে হতাশ থাকাকালীনও তাঁকে ধর্ষণ করা হয় বলে জানা গিয়েছে।

পুলিশি তথ্য অনুযায়ী, নাবালিকাকে প্রথম ধর্ষণ করা হয় ২০২০ সালের ৩১ অক্টোবর। বাবা মারা যাওয়ার দুই সপ্তাহের মধ্যে উত্তর-পূর্ব দিল্লির বুরারিতে অভিযুক্তের বাড়িতে তাঁকে রেখে আসে নাবালিকার মা। অভিযুক্ত কর্মকর্তা মেয়েটিকে নিরাপদে রাখবেন বলে আশ্বস্ত করেছিলেন। সেখানে ৫ মাস থাকার সময় সে ধর্ষিত হয়। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ঝাড়খণ্ডে পারিবারিক অনুষ্ঠানে গিয়ে আর অভিযুক্তের বাড়িতে ফেরেনি নাবালিকা। বাবার মৃত্যু এবং যৌন নির্যাতনে রীতিমত ভীত ছিল পড়ুয়া।  

অন্যদিকে অভিযুক্ত তদন্তে সহায়তা করছেননা বলেই জানা গিয়েছে। এমনকি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত। দিল্লি সরকারের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের পদ থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের স্ত্রী সীমা রানীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। নাবালিকা গর্ভবতী হওয়ার পর অভিযুক্ত দম্পতির ২১  বছর বয়সী ছেলেকে দিয়ে গর্ভপাতের বড়ি কিনিয়েছিল বলে অভিযোগ।

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক