Loading live market data...
Loading active stocks...
Connecting...

ইসরোর সাফল্য নিজেদের ঝুলিতে নিতে চাইছে বিজেপি?, খোঁচা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবারই চাঁদ স্পর্শ করবে ভারত। চন্দ্রযান-৩ এর সাফল্য কামনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কটাক্ষ করলেন গেরুয়া শিবিরকে। সোশ্যাল মিডিয়া ‘এক্স’ প্ল্যাটফর্মে তিনি লিখেছেন,  ‘‘এই কাজের কৃতিত্ব বিজ্ঞানীদের, কোনও রাজনীতিবিদের নয়।’’ বিজ্ঞানীদের তালিকায় বাংলার প্রতিনিধিরাও আছেন। সকলের প্রচেষ্টায় এই মিশন সফল হোক বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, ‘‘গোটা দেশের জন‌্য মিশন চন্দ্রযান-৩ গর্বের বিষয়। ইসরোর বিজ্ঞানীদের দল ভারতের সম্পদ। তাঁদের কঠোর পরিশ্রমের ফলেই দেশ মহাকাশবিজ্ঞানে এত উন্নতি করেছে। এর কৃতিত্ব দেশের বিজ্ঞানীদের, অর্থনীতিবিদদের, দেশের মানুষের। কোনও রাজনৈতিক দলের কুক্ষিগত নয়।”

আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনের আগে চন্দ্রযান-৩ ইসরোর কৃতিত্বকে নিজেদের কৃতিত্ব হিসেবে দেখাতে মরিয়া বিজেপি। তবে বিজ্ঞানীরা কোন রাজনৈতিক দলের সম্পদ নয় দেশের সম্পদ। ইসরোর কৃতিত্বেই মহাকাশবিজ্ঞানে ভারত সাফল্যের দিকে এগিয়েছে। তাই এই কৃতিত্ব কোন রাজনৈতিক দলের প্রাপ্য নয় বলেই ধারণা রাজনৈতিক মহলের। পাশাপাশি লোকসভা নির্বাচনে এই সাফল্যকে তুরুপের তাস হিসেবে যাতে বিজেপি না দেখাতে পারে তার আগেই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী।   

গাজোলে দুর্ঘটনার কবলে কনেযাত্রীর গাড়ি, মৃত্যু ১ জনের আহত ৫

‘‌প্রতিশ্রুতি মেনেই উন্নয়নের কাজ হবে’‌, শমীককে পাশে নিয়েই বার্তা শুভেন্দুর

মাধ্যমিকে সফল খড়গ্রামের ৪ ছাত্রী, অন্ধকার পথে আলোর দিশা কেমন করে?

ম্যাচ চলাকালীন অশ্লীল ভাষা ব্যবহার, কড়া শাস্তির মুখে RCB-এর হেড কোচ

অন্নপূর্ণা ভাণ্ডার কবে পাবেন মহিলারা?‌ প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে চলছে চর্চা

সপ্তাহের শুরুতে ফের লাল শেয়ার বাজার! একদিনেই ৮০০- র বেশি পয়েন্ট কমল সেনসেক্সে

স্পর্শের অভাবে বাড়ছে মানসিক চাপ? জানুন নিঃসঙ্গ জীবনে ভালো থাকার কৌশল

মুম্বই ইন্ডিয়ান্সকে ‘আনফলো’ করলেন অধিনায়ক হার্দিক, দল ছাড়ছেন ?

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের অভিযোগে গ্রেফতার ৩

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কি কি শর্ত দিয়েছিল তেহরান? বাড়ছে যুদ্ধের আশঙ্কা

চলতি সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে গরমের দাপট, আজ ৪ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দরিদ্র থেকে রাজায় পরিণত করেন শনিদেব, দূর-দূরান্ত থেকে ভক্তরা আসে এই মন্দিরগুলিতে