চাঁদের পর মিশন সূর্য, ঘোষণা ইসরো প্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবারই চাঁদের মাটি স্পর্শ করেছে ভারত। চন্দ্রযান-৩ এর সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। এরই মধ্যে আবার সুখবর দিল ইসরো। চাঁদের পর এবার গন্তব্য সূর্য। আগামী মাসেই আদিত্য এল১ অভিযান  লঞ্চ করতে চলেছে ইসরো। সূর্যের সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে এই অভিযান করতে চলেছে ভারত। চলতি বছরেই এই অভিযানের কাজে ব্যস্ত হয়ে পড়বেন ইসরোর বিজ্ঞানীরা।

ইসরো প্রধান এস সোমনাথ চন্দ্রযান-৩ চাঁদে সফল অবতরণের পর বলেন, ‘বিগত কয়েক মাস ধরে চন্দ্রযান ৩ অভিযানের জন্য বিশ্বের নজর ছিল আমাদের ওপর। তবে এরই মাঝে আমরা আরও বড় বড় সব প্রকল্পের ওপর কাজ চালিয়ে গিয়েছি। সামনের মাসগুলিতে সেই মিশনগুলি পরিচালনা করবে ইসরো। আদিত্য এল১ মিশন সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই চালু হতে পারে”।  

সূর্যের তথ্য পেতে প্রথম কোন কৃত্তিম উপগ্রহ পাঠাতে চলেছে ইসরো। জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি স্যাটেলাইট সেন্টারে তৈরি হয়েছে এই স্যাটেলাইট। সূর্যের চারিদিকে ঘুরে তথ্য দেবে এই মহাকাশযান। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল বা পিএসএলভি রকেটের সাহায্যেই আদিত্য এল-১ মহাকাশে পাঠাবে ইসরো।  

সান-আর্থ সিস্টেমের হ্যালো অরবিটের ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এ পৌঁছতে এই আদিত্যকে মহাকাশে পাঠানো হবে বলে জনা গিয়েছে। পৃথিবী থেকে এই স্থান ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে। এখান থেকে সূর্যের নানান তথ্য সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা বিজ্ঞানীদের। এই অভিযান সফল হলে ইসরোর মুকুটে জুড়বে নয়া পালক।

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

কন্নড় অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩৩ বছরের যুবকের দেহ, তদন্তে পুলিশ

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা