রাতভর বৃষ্টিতে বসে গেল রেলের লাইন, ট্রেন থমকে বনগাঁয়

মসলন্দপুর এবং সংহতি স্টেশনের মাঝে আপ লাইন বসে যাওয়ার কারণে আপ এবং ডাউন ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। সমস্যায় নিত্যযাত্রীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতভর বৃষ্টি, আর তার ফলে রেললাইনের নীচে থাকা মাটিতে নামলো ধস। বসে গেল রেলের লাইন। সেই ঘটনা চোখে আসতেই থমকে গেল ট্রেনের চাকা। আর এই ঘটনাকে ঘিরেই শুক্রবার সাত সকালেই উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার মধ্যে দিয়ে যাওয়া পূর্ব রেলের(Eastern Railway) শিয়ালদা-বনগাঁ শাখায়(Sealdha Bongna Section) ট্রেন চলাচল থমকে গেল। মসলন্দপুর এবং সংহতি স্টেশনের মাঝে আপ লাইন বসে যাওয়ার কারণে আপ এবং ডাউন ট্রেন চলাচল আপাতত বন্ধ(Train Service Stopped) রয়েছে। এদিন সকাল ৮টা ৩৫-এর পর থেকেই শিয়ালদা-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, এখনও বলতে পারছেন না রেলের কোনও আধিকারিকই। তবে লাইন মেরামতির কাজ শুরু হয়েছে এবং দ্রুত সমস্যা মিটে যাবে বলে রেলের তরফে জানানো হয়েছে। ঘটনার জেরে একাধিক ট্রেন যে শুধু নানা স্টেশনে আটকে রয়েছে তাই নয় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরাও।  

জানা গিয়েছে, মসলন্দপুর এবং সংহতি স্টেশনের মাঝে মাটি বসে যাওয়ার কারণে আপলাইনের সমস্ত ট্রেন প্রথমে বন্ধ করে দেওয়া হয়। তারপর ডাউন লাইনের ট্রেন ধীর গতিতে চালানোর চেষ্টা করা হয়। কিন্তু তাতে হিতে বিপরীত হয়। দেখা যায় ডাউন লাইনও বসে যাচ্ছে। তখন তড়িঘড়ি করে দুটি লাইনই বন্ধ করে তা মেরামতের কাজ শুরু হয়। ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও অন্তত ঘণ্টাখানেক সময় লাগবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন। এরই মধ্যে বেশ কয়েকটি বনগাঁ লাইনের ট্রেন বাতিল হওয়ার কথা শোনা যাচ্ছে। স্থানীয় সূত্রের খবর, এদিন বনগাঁ থেকে শিয়ালদাগামী ৮টা ৮ মিনিটের লোকাল ৮টা ৩৫ নাগাদ মসলন্দপুর স্টেশন চলে যাওয়ার পর লাইন বসে যাওয়ার ঘটনা ঘটে। যার জেরে পরবর্তী ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে হাবরা থেকে শিয়ালদা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রেন পরিষেবা বন্ধ আছে হাবড়া থেকে বনগাঁ অংশে।  

তবে সাত সকালে কাজের দিনে এরকম বিপত্তি হওয়ার চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েছেন রেল যাত্রীরা। অফিস টাইমে একের পর এক ট্রেন বাতিল হওয়ার অফিস পৌঁছতে দেরি হচ্ছে নিত্য যাত্রীদের। ক্ষোভ প্রকাশ করেছেন নিত্য যাত্রীরা। শিয়ালদা বনগাঁ শাখার স্টেশনগুলোতে ভিড় বাড়ছে যাত্রীদের। নির্দিষ্ট ট্রেন না পাওয়ার জন্যে অপেক্ষা করতে হচ্ছে অনেক যাত্রীকেই। অনেকেই আবার ট্রেনের বিকল্প পথ খুঁজে নিচ্ছেন নিজের কর্মস্থলে পৌঁছতে। শেষ খবর পাওয়া পর্যন্ত রেল চলাচল পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়নি।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে