হাজার হাজার বছর ধরে লুকিয়ে থাকা জলজ দানব খুঁজতে বিরাট অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোচ নেস মনস্টারকে খুঁজতে শনিবার স্কটিশ হাইল্যান্ডে অভিযান চলে। দীর্ঘ পাঁচ দশকে এটি সবচেয়ে বড় অভিযান। এই জলজ অতিকায় প্রাণীটিকে খুঁজে বের করার জন্য থার্মাল স্ক্যানার সহ ড্রোন, ইনফ্রারেড ক্যামেরা সহ নৌকা, জলের নীচে হাইড্রোফোন মোতায়েন করা হবে। আজীবনের জন্য কিংবদন্তী এই লোচ নেস মনস্টার। যাকে মানুষ নেসি বলে ডাকে। স্কটল্যান্ডের ইনভারনেসের কাছে সুগভীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোচ নেসে (৭৮৮ ফুট) বাস করে নেসি। যাকে এখনও পর্যন্ত কেউ চোখে দেখেনি। তবে সুদূর অতীত থেকে এই প্রাণীর কথা প্রচলিত রয়েছে।

লোচ নেস এক্সপ্লোরেশনের সহ-সংগঠক অ্যালান ম্যাককেনা বলেছেন, “সব ধরনের প্রাকৃতিক আচরণ এবং ঘটনা যা ব্যাখ্যা করা আরও চ্যালেঞ্জিং হতে পারে সেগুলি রেকর্ড করা, অধ্যয়ন করা এবং বিশ্লেষণ করা আমাদের লক্ষ্য ছিল।”

প্রাণীটির প্রথম লিখিত নথি ৫৬৫ খ্রিস্টাব্দের আইরিশ সন্ন্যাসী সেন্ট কলম্বার জীবনীতে পাওয়া যায়। তিনি লোচ নেস হ্রদে যখন থেমেছিলেন তখন এই অতিকায় প্রাণীটি দেখতে পান। বিশালাকার জন্তুটি কাউকে আক্রমণ করছিল। ১৯৩৩ সালের মে মাসে, স্থানীয় ইনভারনেস কুরিয়ার সংবাদপত্র প্রতিবেদন করেন। প্রতিবেদনে বলা হয়েছে, “প্রাণীটির দেহটি একটি তিমির মতো এবং জল ঝরছে। একটি সিদ্ধ কলড্রনের মতো মন্থন করছে।”

সেই বছরের ডিসেম্বরে, ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইল ​​এই প্রাণীটি শনাক্ত করার জন্য একজন দক্ষিণ আফ্রিকান বিগ গেম হান্টার  মারমাডুক ওয়েথেরেলকে নিয়োগ করে। ওয়েথেরেল বড় পায়ের ছাপ খুঁজে পান।  যা প্রায় ২০ ফুট লম্বা একটি খুব শক্তিশালী একটি প্রাণীর পায়ের ছাপ।

১৯৩৪ সালে ইংরেজ চিকিত্সক রবার্ট উইলসন একটি ছবি তোলেন। যে ছবিতে দেখা যায় নেসির মাথা এবং লম্বা গলা জল থেকে উপরে রয়েছে।  বছরের পর বছর ধরে, বিজ্ঞানীরা এবং বহু উৎসাহীরা লোচের গভীরতায় এই প্রাণীটি খুঁজে বের করার চেষ্টা করেন। অনেকের মতে এই প্রাণী ডাইনোসরের মতো প্রাগৈতিহাসিক সামুদ্রিক সরীসৃপ হতে পারে।

১৯৭২ সালে, লোচ নেস ইনভেস্টিগেশন ব্যুরো এখন পর্যন্ত সবচেয়ে বড় অনুসন্ধান চালায় কিন্তু সফল হয়নি। ১৯৮৭ সালে অপারেশন ডিপস্ক্যান লোচের প্রস্থ জুড়ে সোনার সরঞ্জাম স্থাপন করে। দাবি করা হয়, “অস্বাভাবিক আকারের একটি শক্তিশালী অজ্ঞাত বস্তু” পাওয়া গেছে। ২০১৮ সালে গবেষকরা জলে কোন জীবগুলি বাস করে তা নির্ধারণ করতে লোচ নেসে ডিএনএ সমীক্ষা পরিচালনা করেছেন।

লোচ নেস সেন্টারের জেনারেল ম্যানেজার পল নিক্সন বলেছেন, “সপ্তাহান্তে এমনভাবে জল অনুসন্ধান করার সুযোগ দেয় যা আগে কখনও করা হয়নি, এবং আমরা কী পেয়েছি তা দেখার জন্য আমরা অপেক্ষা করতে পারি না।”

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন