দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত জাপানের মুন মিশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পিছিয়ে গেল জাপানের চন্দ্র অভিযান। খারাপ আবহাওয়ার কারণে তৃতীয়বারের মত মহাকাশযাত্রা স্থগিত করা হয়েছে। জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির তরফে পরবর্তী নির্দিষ্ট সময় এখনও ঘোষণা করা হয়নি।

জাপানের “মুন স্নাইপার” এর ল্যান্ডারের নাম স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেশন মুন (এসএলআইএম)। চাঁদে নেমে খোঁজখবর নিত ল্যান্ডারটি। রোভার চাঁদের বুকে নামার পর এক্স-রে ছবি তোলার কথা। তাই এই অভিযানের নাম রাখা হয় এক্স-রে ইমেজিং অ্যান্ড স্পেকট্রোস্কোপি মিশন (এক্সরিজ়ম)। এই অভিযানে জাপানের সহযোগী নাসা। চাঁদে একটি নির্দিষ্ট লক্ষ্যের ১০০ মিটারের অবতরণের লক্ষ্য নিয়েছে মহাকাশযানটি।

জাপান গত বছর নাসার আর্টেমিস 1-এ চন্দ্র ওমোতেনাশি নামে একটি চন্দ্র অভিযানের চেষ্টা করেছিল। তবে শেষে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ২৩ অগস্ট চাঁদের মাটি স্পর্শ করেছে ভারতের চন্দ্রযান-৩। দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে ইতিহাস গড়েছে ইসরো। রাশিয়াও চেষ্টা করেছিল।মহাকাশযান লুনা-২৫ প্রেরণ করে রাশিয়া। তবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

প্রসঙ্গত, ভারতের পরবর্তী চন্দ্র অভিযানে জাপান সঙ্গী হতে চলেছে বলে জানা গিয়েছে। যৌথভাবে চন্দ্রযান-৪ এ কাজ করবে। ইতিমধ্যেই জাক্সা ও ইসরোর চুক্তি হয়ে গিয়েছে। যৌথ এই অভিযানের আসল নাম লুপেক্স। চাঁদের জল নিয়ে গবেষণা করবে এই পরবর্তী অভিযানে।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের