Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দু’বছর ডেপুটি স্পিকার ছাড়াই চলছে লোকসভা! মোদি-শাহের ঘুম ভাঙাতে টুইট ডেরেকের

২০১৯ সালের মে মাসে গঠন হয়েছে সপ্তদশ লোকসভা। কিন্তু এখনও পর্যন্ত ডেপুটি স্পিকারের দেখা নেই

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৯ সালের মে মাসে গঠন হয়েছে সপ্তদশ লোকসভা। কিন্তু এখনও পর্যন্ত ডেপুটি স্পিকারের দেখা নেই। স্পিকার ওম বিড়লাই চালাচ্ছেন লোকসভা। এটা আদপে বিজেপির ব্যর্থতা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যা নিয়ে ফের টুইটে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। এর আগেই লোকসভায় ডেপুটি স্পিকার না নিয়োগ করা নিয়ে মোদি-শাহের বিরুদ্ধে তোপ দেগেছিলেন সাংসদ ডেরেক ও ব্রায়েন।

মঙ্গলবার ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তিনি টুইট করে জানিয়েছেন, ‘মিস্টার মোদী এবং মিস্টার শাহ সংসদ নিয়ে কে চিন্তা করেন। বর্তমান লোকসভায় এখনও ডেপুটি স্পিকার নেই। পদটিতে নির্বাচনের জন্য গড় সময় ২ মাস। আপনি ২০১৯ সালে সরকার গঠন করার পর থেকে দুই বছর হয়ে গিয়েছে। অধিবেশন শুরু হচ্ছে ২৯ নভেম্বর। এখনও সংসদে নেই ডেপুটি স্পিকার।’ টুইটে ডেরেক বিগত লোকসভার ডেপুটি স্পিকার নিয়োগের সর্বোচ্চ সময় দিয়ে একটি তথ্য তুলে ধরেছেন। ডেরেক এও জানিয়েছেন, মোট ৮৯১ দিন হয়ে গেলেও লোকসভা নেই ডেপুটি স্পিকারের আসন। যদিও এই ঘটনায় কোনও বিবৃতি এখনও পর্যন্ত দেয় নি লোকসভার স্পিকারের সচিবালয় কিংবা কেন্দ্রীয় সরকার। এর আগে দেখা গিয়েছে কংগ্রেস আমলে সরকার গড়ার কিছুদিনের মাথাতেই দ্রুত ডেপুটি স্পিকার নিয়োগ করা হয়েছে। ব্যতিক্রম বিজেপির দ্বিতীয়বারের সরকার গঠন ও সপ্তদশ লোকসভা।

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৪ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি