মোদি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রচারে ঝাঁপাচ্ছে ‘ইন্ডিয়া’

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মোদি সরকার কীভাবে একের পর এক জনবিরোধী নীতি নিয়ে দেশের সর্বনাশ করছে তা তুলে ধরতে কোমর কষে প্রচারে ঝাঁপাচ্ছে ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলি। দেশের প্রতিটি প্রান্তে প্রচার সভা করা হবে। প্রয়োজনে জোটের শরিক দলগুলি যৌথভাবে ওই প্রচার সভার আয়োজন করবে। শুক্রবার ‘ইন্ডিয়া’ জোটের দ্বিতীয় দিনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে হঠাতে ‘একের বিরুদ্ধে এক’ প্রার্থী দাঁড় করানোর বিষয়েও সহমতে পৌঁছেছে জোটের শরিক দলগুলি। এদিনের বৈঠকে নেওয়া রাজনৈতিক প্রস্তাবে বলা হয়েছে, ‘প্রতিটি রাজ্যে রাজনৈতিক শত্রুতা ভুলে ঐক্যবদ্ধভাবেই ভোটে লড়া হবে। শিগগিরই আসন সমঝোতার বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে বৈঠক বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে ‘গিভ অ্যান্ড টেক’ পলিসি অর্থা‍ৎ ‘দেয়া-নেয়া’ নীতি নিয়ে যাতে কোনও সমস্যা দেখা না দেয়, সে দিকেও বিশেষ নজর রাখা হবে।’ বিজেপিকে টেক্কা দিতে ‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া’ শ্লোগান নিয়েও সমাজমাধ্যম-সহ বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার চালানোর উপরেও জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। দেশের প্রতিটি ভাষাতেই ওই প্রচার চালানো হবে।

নামপ্রকাশে অনিচ্ছুক ‘ইন্ডিয়া’ জোটের এক নেতা জানিয়েছেন, ‘মুম্বইয়ে জোটের তৃতীয় বৈঠক যথেষ্টই  ফলপ্রসূ হয়েছে। পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি রাজ্যে জোটের শরিক দলগুলির মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা ছিল। কিন্তু এদিন প্রত্যেক দলের পক্ষ থেকেই স্পষ্ট জানানো হয়েছে, আসন সমঝোতা নিয়ে যাতে জটিলতা তৈরি না হয়, সে দিকে বিশেষ নজর দেওয়া হবে।’

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন