জি-২০ সম্মেলনে জিনপিংয়ের পরিবর্তে আসছেন লি কিয়াং

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী সপ্তাহে নয়াদিল্লির জি-২০ সম্মেলনে উপস্থিত থাকছেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। চিনের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে এ খবর নিশ্চিত করা হয়েছে। যদিও শি জিনপিং কি কারণে সম্মেলনে উপস্থিত থাকবেন না তা স্পষ্ট করে জানানো হয়নি। ফলে ভারত ও চিনের সম্পর্কের ফাটল আবার প্রকাশ্যে এসেছে।

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং সোমবার জানিয়েছেন, “ভারতের আমন্ত্রণে চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮ তম জি-২০ সম্মেলনে যোগ দেবেন”।

সম্প্রতি চিনের তরফে নতুন মানচিত্র প্রকাশ করা হয়েছিল। সেখানে ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের মানচিত্রের অংশ বলে দাবি করেছিল চিন। তারপরেই তিনি সামিটে যোগ দেবেননা বলে নিশ্চিত করা হয়। ভারত সফরের আগে লি কিয়াং ৫ থেকে ৮ সেপ্টেম্বর অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া যাবেন বলে পররাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়।  

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জি-২০ সম্মেলনে অংশ নেবেননা বলে জানিয়েছিলেন। তাঁর পরিবর্তে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আসবেন।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়