ইডি-সিবিআই দিয়ে হেনস্থা, গোটাটাই রাজনৈতিক প্রতিহিংসা, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

‘এরাজ্যের সব ব্যবসায়ীকেই হয়রানি করছে কয়েকটি এজেন্সি। আমার পরিবারকেও হয়রানি করা হচ্ছে।’ প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাসন ব্যবসায়ী সংগঠনের সভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) মুখে উঠে এল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে শিল্পপতি(Industrialist) থেকে ব্যবসায়ীদের(Businessman) হয়রানি করার কেন্দ্রীয় ষড়যন্ত্রের প্রসঙ্গ। সেই সঙ্গে তাঁর পরিবারকেও যে হেনস্থা করা হচ্ছে সেটা জানাতেও ভুললেন না। বাংলায় যে সব ব্যবসায়ীরা রয়েছেন এবং বাংলায় যেসব শিল্পপতিরা বিনিয়োগ করছেন বেছে বেছে সেই সব ব্যবসায়ী ও শিল্পপতিদের ইডি(ED)-সিবিআই(CBI) দিয়ে হেনস্থা করছে মোদি সরকার। কার্যত এই অভিযোগ তুলেই সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এরাজ্যের সব ব্যবসায়ীকেই হয়রানি করছে কয়েকটি এজেন্সি। আমার পরিবারকেও হয়রানি করা হচ্ছে, গোটাটাই রাজনৈতিক প্রতিহিংসা। এসব নিয়ে আপনারা ভয় পাবেন না, প্রয়োজনে আদালতের সাহায্য নিন। এই প্রতিহিংসা শেষ না হওয়া পর্যন্ত এইসব কেস বন্ধ হবে না।’

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেক সময় অনেকে ডিসটার্ব করবেন। আমার পরিবারকেও সমস্যা করেছে। যদিও আমি কারোর থেকে এক কাপ চা খাইনি। একটি জিনিস কিনলেও কি তা নিয়ে কেন ইডি-সিবিআই তদন্ত করবে? যখন আপনি কোনও জিনিস কিনবেন, সেটা কি ইডি-সিবিআই তদন্তের আওতায় পড়ে? আমি জানি আপনাদের উপর অনেক চাপ আছে। আপনাদের অনেককে এজেন্সি দিয়ে হেনস্থা করা হয়। আবারও হয়তো করা হবে। আমার পরিবারকেও হেনস্থা করা হচ্ছে। তা বলে কাজ বন্ধ করে দেব নাকি? তার মধ্যেও এগোতে হবে। আপনাদের ভয় পেলে চলবে না, সরকার সবরকম ভাবে আপনাদের পাশে আছে। মিডিয়ার একাংশ এবং রাজ্যের কিছু রাজনৈতিক দল বাংলার বদনাম করার চেষ্টা করছে। তবে বাংলায় কোনও সাম্প্রদায়িক বিভেদের পরিবেশ নেই। আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসেন। কেউ রাজস্থান, কেউ উত্তরপ্রদেশ, কেউ গুজরাট, পাঞ্জাব, বিহার থেকেও এসেছেন। এখানে ব্যবসা করছেন। কিন্তু কেউ বলতে পারবেন না এখানে কাউকে কোনও সমস্যায় পড়তে হয়েছে। বাংলা সবেতেই এক নম্বরে।’

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ