Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কসবার ছাত্রমৃত্যুতে মামলা রুজু পুলিশের, ঘটনাস্থলে যাচ্ছে শিশু সুরক্ষা কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কসবার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণীর ছাত্রের মৃত্যু নিয়ে শোরগোল পড়েছে। এবার এই ঘটনায় খুনের মামলা রুজু করল পুলিশ। স্কুলে যাচ্ছে ফরেন্সিক দল। এমনকি  শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তীও স্কুলটিতে যাচ্ছেন।

সোমবার কলকাতার কসবা রথতলা বাসস্ট্যান্ড এলাকার একটি স্কুলে এই ঘটনা ঘটে। কসবার বোসপুকুরের বাসিন্দা ওই ছাত্র। তাঁর শরীরে আঘাতের চিহ্ন মেলে। মারধর করে ছাত্রকে খুন করা হয়েছে বলে অভিযোগ করে পরিবার।  স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং আরও দুই শিক্ষকের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ করেন পড়ুয়ার বাবা।

যদিও স্কুলের প্রিন্সিপাল বলেছেন, ‘‘কেউ ওই ছাত্রকে হেনস্থা করেননি। তদন্ত শেষ হলে সংবাদমাধ্যমকে সবই জানাব।’’  ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ১২০বি ধারায় অভিযোগ দায়ের করেছেন মৃত ছাত্রের বাবা।

উল্লেখ্য, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনা আলোড়ন ফেলেছিল গোটা দেশকে। ঘটনার নেপথ্যে অভিযোগ ওঠে র‍্যাগিং ও খুনের। অভিযোগের ভিত্তিতে প্রাক্তন ও বর্তমান মিলিয়ে ১৩ জন পড়ুয়া গ্রেফতার হয়। এবার খোদ শহর কলকাতার বুকে স্কুলপড়ুয়ার মৃত্যুর ঘটনা নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।  

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের