‘হঠাৎ করে কী হল যে দেশের নাম বদলে দেওয়া হবে’, প্রশ্ন মমতার

‘আমি শুনলাম India নাম বদলে দেওয়া হচ্ছে। এরা ইতিহাস বিকৃত করছে। যা ইচ্ছা বদলে দিচ্ছে। দেশের নামও বদলে দিচ্ছে।’ ক্ষোভ মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের নাম India’র পরিবর্তে পাকাপাকি ভাবে ‘ভারত’ করে দেওয়ার যে চেষ্টা শুরু হয়েছে তা নিয়ে মঙ্গলবার তীব্র প্রতিক্রিয়া জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বস্তুত জাতীয় স্তরে বিরোধী জোটের নাম INDIA হওয়ার পর থেকে রাজনীতিতে নতুন বিতর্ক উস্কে উঠেছে। India নাকি ‘ভারত’? নরেন্দ্র মোদী(Narendra Modi) ও তাঁর অনুগামীরা India শব্দটিকে কখনও ঔপনিবেশিক বোঝা বলছেন, কখনও বা সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জুড়ে দেখাতে চাইছেন। কিন্তু রাষ্ট্রপতি ভবনের আমন্ত্রণ পত্রে ‘ভারত’ নাম ব্যবহার করাতেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। এদিন বাংলার অগ্নিকন্যা কার্যত এই প্রসঙ্গেই মোদি বাহিনীর পাশাপাশি গোটা দেশের সামনে হাজির করেছেন তাঁর প্রশ্ন, ‘হঠাৎ করে কী হল যে দেশের নাম বদলে দেওয়া হবে!’

এদিন শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি শুনলাম India নাম বদলে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা ইংরেজিতে India বলি। India, Indian, Indian Constitution। হিন্দিতে ভারত বলা হয়, ভারত আমরাও বলি। এতে নতুন কী আছে! রাষ্ট্রপতি G-20 সম্মেলনের জন্য যে নৈশভোজের আমন্ত্রণ জানাচ্ছেন সেই আমন্ত্রণপত্রে India’র পরিবর্তে ভারত লেখা হয়েছে। হঠাৎ করে কী হল যে দেশের নাম বদলে দেওয়া হবে! আমরা ইংরেজিতে বলি India আর হিন্দিতে বলি ‘ভারত কা সংবিধান’। আমরা বলি—ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। কিন্তু তা বলে India নাম ত্যাগ করতে হবে? ওই নামে তো সারা বিশ্ব চেনে? এরা ইতিহাস বিকৃত করছে। কোন দিন রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বদলে দেবে। যা ইচ্ছা বদলে দিচ্ছে। দেশের ঐতিহাসিক সৌধগুলির নামও বদলে দিচ্ছে।’   

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে দিল্লিতে G-20 সম্মেলনের আয়োজন করা হয়েছে। এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সরকারি নিমন্ত্রণপত্রে ‘India’র পরিবর্তে ‘ভারত’ লেখার সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংবিধান বিশেষজ্ঞরাও। শুধু নিমন্ত্রণপত্রেই নয়, বিদেশি অতিথিতের যে পুস্তিকা পাঠানো হয়েছে, তাতেও ‘India’র পরিবর্তে ‘ভারত’ লেখা রয়েছে বলে জানা গিয়েছে। সেই পুস্তিকার শীর্ষক হিসেবে লেখা হয়েছে, ‘Bharat, The Mother of Democracy’, অর্থাৎ ‘ভারত, গণতন্ত্রের জননী’। রাইসিনা হিলের তরফে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে যে নিমন্ত্রণপত্রে পাঠানো হয়েছে, তার প্রতিলিপি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। কংগ্রেস-সহ বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে সরবও হয়েছে।   

দেশের সংবিধানে ‘India’ এবং ‘ভারত’ দুইের উল্লেখই রয়েছে। সাধারণ ইংরেজিতে ‘India’ লেখা হয়। কিন্তু পাকাপাকি ভাবে এবার দেশের নাম ‘ভারত’ লেখার বন্দোবস্ত করার তোড়জোড় চলছে বলে খবর। আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদে ৫ দিন ব্যাপী বিশেষ অধিবেশনের ঘোষণা করা হয়েছে। সেখানে এই প্রস্তাব তোলা হতে পারে বলে খবর। তাতে সংবিধানের পরিবর্তন ঘটিয়ে দেশের নাম শুধুমাত্র ‘ভারত’ করার সুপারিশ থাকবে। কিন্তু সেই বিল সংসদে ওঠার আগেই, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাঠানো চিঠিতে ‘President of Bharat’ লিখে দেওয়া হল। গায়ের জোরে, সংখ্যার জোরে, ক্ষমতার জোরে কত কিছুই না করা যায়। সব দেখিয়ে দিচ্ছে মোদি বাহিনী। নোটবন্দি থেকে ঘরবন্দি, পিটিয়ে মারা থেকে আগুনে পোড়ানো, দাঙ্গা থেকে জাতি বিদ্বেষ ছড়ানো। সবই দেখিয়ে দিচ্ছে মোদি বাহিনী। এবার দেশের নামটাও বদলে যাচ্ছে। কোনও দিন ঘুম থেকে উঠে হয়তো শুনতে পাবেন, আপনার নাম আর পদবিটাও দেশের সরকার বদলে দিয়েছে।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে