Loading live market data...
Loading active stocks...
Connecting...

কড়া নিরাপত্তার বেষ্টনীতে ভোট গণনা শুরু ধূপগুড়িতে, এগিয়ে তৃণমূল

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে কড়া নিরাপত্তা বেষ্টনিতে শুরু হয়েছে ভোট গণনা। পোস্ট্যাল ব্যালেটের রায়ে এগিয়ে তৃণমূল। 

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে হাজির হয়েছে সেই অমোঘ দিন। শুক্রবার সকাল থেকেই রাজ্যবাসীর চোখ উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের দিকে। কেননা এদিন সেখানে উপনির্বাচনের(Dhupguri By Election 2023) ফলাফল ঘোষিত হতে চলেছে। গত ৫ তারিখ এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ করা হয়েছিল। লোকসভা নির্বাচনের আগে এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল কোন দিকে যায় সেদিকে সকলের নজর রয়েছে। এদিন সকালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে কড়া নিরাপত্তা বেষ্টনীতে শুরু হয়েছে ভোট গণনা। সূত্রে জানা গিয়েছে, পোস্টাল  ব্যালেটের রায়ে এগিয়ে রয়েছেন তৃণমূল(TMC) প্রার্থী নির্মলচন্দ্র রায়। 

২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতেই এই উপনির্বাচন। পাহাড় লাগোয়া ধূপগুড়ি বিধানসভায় লড়াই এ বার ত্রিমুখী। তিন জনই রায়। তিন জনই রাজবংশী। কারণ এই আসনের ভোটারদের বড় অংশই রাজবংশী। সেই অঙ্ক মাথায় রেখেই বরাবর সব দল প্রার্থী দেয় এখানে। এই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হয়েছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা প্রাক্তন শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়। বিজেপি প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। একটা বড় সময় ধরে এই বিধানসভা কেন্দ্র ছিল বামেদের দখলে। ১৯৭৭ সাল থেকে ২০১৬ অবধি একটানা এই আসন ধরে রেখেছিল বামেরা। কিন্তু সেই বছরের বিধানসভা নির্বাচনে ওই আসন বামেদের থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই আসন থেকে প্রায় ১৪ হাজার ভোটের লিড পেয়েছিল বিজেপি(BJP)। একুশের ভোটে সেই লিড ৪ হাজারে নেমে দাঁড়ালেও সেখানে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতেই এবারের উপনির্বাচন।

চলতি বছরেই হয়ে যাওয়া সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দেখা গিয়েছিল প্রথা ভেঙে শাসক শিবিরকে প্রাস্ত করেছিল বিরোধী শিবির। সেই নির্বাচনের গণনার দিন দেখা গিয়েছিল সরকারি কর্মচারীদের সমর্থন ছিল বিরোধী শিবিরের দিকেই। পোস্ট্যাল ব্যালটে সেখানে এগিয়ে গিয়েছিলেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। সেই লিড তিনি কিন্তু আরও বেশি এগিয়ে নিয়ে গিয়েছিলেন সব কটি রাউন্ডে। শেষ পর্যন্ত তিনি সেখানে জয়ীও হন। তবে সেই ঘটনার ৩ মাসের মধ্যে তিনি যোগ দেন তৃণমূলে। এদিন ধূপগুড়ির ক্ষেত্রে দেখা যাচ্ছে পোস্ট্যাল ব্যালটে এগিয়ে রয়েছে তৃণমূল। অর্থাৎ রাজ্যের সরকারি কর্মচারীদের যে সমর্থন রাজ্যের শাসক দল সাগরদিঘীতে পায়নি, এবারে কিন্তু সেই সমর্থন তৃণমূল পাচ্ছে ধূপগুড়িতে। দেখার বিষয় এই লিড তৃণমূল প্রার্থী বাকি রাউন্ডগুলিতে ধরে রাখতে পারেন কিনা। উল্লেখ্য, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ১৫ রাউন্ড গণনা হবে।

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা