কোহলি-শচিনের রেকর্ড ছোঁয়ার মুখে দাঁড়িয়ে রোহিত

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: এশিয়া কাপের সুপার ফোরে আগামী রবিবার চির শত্রু পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া। আর ওই ম্যাচেই এক নয়া মাইলফলক স্পর্শ করার সুবর্ণ সুযোগ এসেছে ভারত অধিনায়ক রোহিত শর্মার কাছে। ওই মাইলফলক স্পর্শ করলেই লিটল মাস্টার শচিন তেণ্ডুলকর ও বিরাট কোহলিকে ছুঁয়ে ফেলবেন তিনি।

কী সেই মাইলফলক? একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত ১০ হাজার রানের গণ্ডি টপকানোর রেকর্ড গড়েছেন পাঁচ  ভারতীয় ব্যাটার। তাঁরা হলেন শচিন তেণ্ডুলকর, প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। তার মধ্যে দ্রুত ১০ হাজার করার নিরিখে বিরাট কোহলি। তিনি ২০৫টি ম্যাচে ১০ হাজারের গণ্ডি ছুঁয়েছিলেন। লিটল মাস্টার শচিন তেণ্ডুলকর ১০ হাজার রান করতে নিয়েছিলেন ২৫৯টি ম্যাচ। আর সৌরভ গঙ্গোপাধ্যায় ২৬৩টি ম্যাচ।

সেখানে এখনও পর্যন্ত দেশের হয়ে ২৩৮টি একদিনের ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। করেছেন ৯,৯২২ রান। আগামী রবিবার যদি পাকিস্তানের বিরুদ্ধে ৭৮ রান করতে পারেন তাহলে ২৩৯ ম্যাচে ১০ হাজার রানের গণ্ডি টপকে যাবেন। সেক্ষেত্রে দ্রুত ১০ হাজার রান করা ভারতীয় ব্যাটার হিসেবে শচিন তেণ্ডুলকরকে টপকে দ্বিতীয়স্থানে পৌঁছবেন। গ্রুপ লিগ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তেমন রান পাননি ভারত অধিনায়ক। যদিও ওই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। ফলে আগামী রবিবারের ম্যাচে রোহিত ফের জ্বলে ওঠার সুযোগ পাচ্ছেন। সত্যি জ্বলে উঠতে পারলে নয়া মাইলফলক স্পর্শ করতে পারবেন তিনি।

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সিদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ