পিয়ারলেসের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেল মোহনবাগান

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে ওঠার জন্য পিয়ারলেসের বিরুদ্ধে জয় অনিবার্য ছিল সবুজ মেরুনের। রবিবার নিজেদের মাঠে অনামী দলটির বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেল ডুরান্ড কাপ জয়ী মোহনবাগান। ম্যাচ জয়ের সুবাদে তিন পয়েন্ট পাওয়ায় সুপার সিক্সের দিকে একধাপ এগোল বটে কিন্তু বাস্তব রায়ের শিষ্যদের খেলা বাগান সমর্থকদের মোটেও খুশি করতে পারেনি।

জয়ের জন্য এদিন ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন মোহনবাগানের খেলোয়াড়রা। একের পর এক আক্রমণ তুলে নিয়ে গিয়ে পিয়ারলেসের রক্ষণে ঝাঁপিয়ে পড়ে। আর মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হয়ে পড়েন পিয়ারলেসের রক্ষণভাগের খেলোয়াড়রা। সবুজ মেরুন খেলোয়াড়দের গোল আটকাতে প্রচণ্ড রক্ষণাত্মক হয়ে পড়েন। ২২ মিনিটে দুরন্ত ফ্রিকিক থেকে পিয়ারলেসের জাল কাঁপিয়ে বাগানকে এগিয়ে দেন ডিফেন্ডার রোহেন। পরের মিনিটে ফের গোলের সুযোগ পেয়েছিল বাস্তব রায়ের ছেলেরা। রানার কাছ থেকে পাওয়া পাস থেকে দুর্দান্ত শট নিয়েছিলেন কিয়ান নাসিরি। কিন্তু পিয়ারলেসের গোলরক্ষক সঞ্জয় দুরন্ত দক্ষতায় সেই শট প্রতিহত করে দলকে নিশ্চিত পতন থেকে রক্ষা করেন। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহনবাগান।

ব্যবধান বাড়াতে দ্বিতীয়ার্ধের সুরু থেকে তেড়েফুঁড়ে ঝাঁপায় সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু পিয়ারলেসের বসের আশেপাশে আসা মাত্রই খেই হারিয়ে ফেলতে থাকেন কিয়ান নাসিরি-রানারা। ৭১ মিনিটে  রানার পাস থেকে ফারদিন দুরন্ত শট নিয়েছিলেন। কিন্তু সেই শট বাঁচিয়ে দেন পিয়ারলেস গোলরক্ষক। একাধিকবার তিন কাঠির নিচে পরিত্রাতা হয়ে দাঁড়িয়ে দলকে বিশাল হারের হাত থেকে বাঁচান সঞ্জয়। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতেই মাঠ ছাড়তে হয় সবুজ মেরুন শিবিরকে। এদিন পিয়ারলেসকে হারালেও বড় ব্যবধান না গড়তে পারায় যথেষ্ট অস্বস্তিতে ডুরান্ড জয়ী। মোহনবাগানের পরের দুই ম্যাচ মহমেডান ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ক্লাবের বিরুদ্ধে। ওই দু্ই ম্যাচে শুধু জিতলেই হবে না, সুপার সিক্সে পৌঁছতে হলে বড় ব্যবধানে জয় পেতে হবে বাস্তব রায়ের ছেলেদের।

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল