চেন্নাই বধ করে জয়ের হ্যাটট্রিকের করতে মরিয়া নাইটরা

ধোনি-মরগান দ্বৈরথ দেখতে মরিয়া হয়ে রয়েছেন সকলেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের সুপার সানডে মানেই মহারণ। সেই মহারণের প্রথমেউ মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। আবুধাবির এই ম্যাচকে কেন্দ্র করে ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ধোনি-মরগান দ্বৈরথ দেখতে মরিয়া হয়ে রয়েছেন সকলেই।

আইপিএলের প্রথম পর্বে চেন্নাইয়ের কাছে হারতে হয়েছিল কলকাতাকে। সেদিন দুরন্ত লড়াই করেও ম্যাচ জিততে পারেনি নাইটরা। তাই এখন তার প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছে ইয়ন মরগান অ্যান্ড কোম্পানি। এই মুহূর্তে অনবদ্য ছন্দে রয়েছে কেকেআর। টানা দু’টি ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। এবার তাদের পাখির চোখ হল সুপার কিংসকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করা। সেই সঙ্গে প্লে-অফের আরও কাছাকাছি পৌঁছে যাওয়া।

শেষ দুই ম্যাচে নাইটদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই অনবদ্য প্রদর্শণ করেছেন কলকাতার ক্রিকেটাররা। বিশেষ করে তরুণ ওপেনার ভেঙ্কটেশ আইয়ারের পারফরম্যান্স সকলকে তাক লাগিয়েছে। তাঁর ভয়হীন ক্রিকেট যেন নাইট ব্যাটিং লাইনআপকে একটা আলাদা রসদ জোগাচ্ছে। তবে রাসেল ঝড় এখনও দেখা যায়নি। চেন্নাইয়ের বিরুদ্ধে ক্যারিবিয়ান তারকার জ্বলে ওঠা দেখতে চান নাইট সমর্থকরা।

অন্যদিকে, অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে চেন্নাই। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে অবস্থান করছে সিএসকে। এই ম্যাচ জিতে দিল্লি ক্যাপিটালসকে টপকে ফের টেবিলের শীর্ষে ওঠাই লক্ষ্য ধোনি ব্রিগেডের।

সামান্য উপকরণেই বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ‘কালা জাদু’, হ্যারি কেনকে নিয়ে তান্ত্রিকের মন্তব্যে শোরগোল

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার

সর্ষে বাটা তেতো হয়ে যাচ্ছে? রান্নার স্বাদ নষ্ট হওয়ার আগে জেনে নিন সহজ সমাধান

সোনা পাপ্পুর মামলায় শান্তনু সিন্‌হার পরিবারের সদস্যদের তলব করল ED

বয়স মাত্র ৭ মাস, কেমন দেখতে হয়েছে ভিকি-ক্যাটরিনার পুত্র বিহান? খোলসা করলেন দাদু

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

রাইস কুকার না প্রেসার কুকার? রান্নার কাজে কোনটি এগিয়ে, জানালেন বিশেষজ্ঞরা

বাঙালির চিরন্তন স্বাদের অনন্য রেসিপি, সহজেই বানিয়ে নিন দই মাছ

কঙ্গোর বিরুদ্ধে ১-০ গোলে জিতে নকআউটে কলম্বিয়া, চাপে পড়ল পর্তুগাল