রাজ্য মন্ত্রিসভায় রদবদল, পর্যটন হাতছাড়া বাবুলের

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনাই সত্যি হল। স্পেন ও দুবাই সফরে রওনা হওয়ার আগে সোমবার রাজ্য মন্ত্রিসভায় ছোট্ট রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বিতর্কিত’ বাবুল সুপ্রিয় ও অরূপ রায়ের হাত থেকে গুরুত্বপূর্ণ দফতর কেড়ে নেওয়া হয়েছে। তাঁদের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ইন্দ্রনীল সেন, শশী পাঁজা ও জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্ব বাড়ানো হয়েছে।

এদিন রাজ্য মন্ত্রিসভায় রদবদলে পর্যটন দফতরের দায়িত্ব হারিয়েছেন বাবুল সুপ্রিয়। তাঁর জায়গায় ওই দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দ্রনীল সেনকে। আগেও পর্যটন দফতরের দায়িত্ব সামলেছিলেন তিনি। বর্তমানে কারিগরি শিক্ষা এবং তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্ব সামলাচ্ছেন।  সমবায় দফতর থেকে সরিয়ে দেওয়া হয়েছে অরূপ রায়কে। তাঁর জায়গায় ওই দফতরের কাজকর্ম দেখার দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে। অরূপ রায়ের হাতে রয়েছে শুধু খাদ্য প্রক্রিয়াকরণ দফতর। জ্যোতিপ্রিয় মল্লিককে বন দফতরের পাশাপাশি শিল্প পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন শিল্প পুনর্গঠনের দায়িত্ব ছিল শশী পাঁজার হাতে। জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে থাকা অচিরাচরিত শক্তি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে বাবুল সুপ্রিয়কে। তিনি এখন থেকে তথ্য-প্রযুক্তি, অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্ব সামলাবেন।

সম্প্রতি বিধানসভা ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্য মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই রদবদলের অনুমোদন চেয়ে রাজভবনে ফাইলও পাঠানো হয়েছিল। যদিও ওই ফাইলে সম্মতি না দেওয়ার অভিযোগ উঠেছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে। এদিন ওই ফাইলে স্বাক্ষর করে নবান্নে ফেরত পাঠান সাংবিধানিক প্রধান। আর তার পরেই আনুষ্ঠানিকভাবে রাজ্য মন্ত্রিসভায় রদবদল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়।

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা