কোহলি-রাহুলের হাফ সেঞ্চুরির সুবাদে চালকের আসনে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: ভারত অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিলের বিরুদ্ধে অর্ধশতরান করলেন বিরাট কোহলি ও কে এল রাহুল। আর তাঁদের চওড়া ব্যাটে ভর করে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ার পথে টিম ইন্ডিয়া। ৪০ ওভার শেষে ভারতের রান দুই উইকেটে ২৫১। ইতিমধ্যেই তৃতীয় উইকেটে জুটি বেঁধে শতরানের পার্টনারশিপ গড়েছেন দুই ব্যাটার।

সোমবার বিকেলে বৃষ্টি থামার পরে ২৪.১ ওভারে ১৪৭ রান নিয়ে ব্যাট করতে নামেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটার বিরাট কোহলি ও কেএল রাহুল। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন ভারতীয় দুই ব্যাটার। ২৯.২ ওভারের মাথায় রাহুলের সহজ ক্যাচ ফেলে দেন পাকিস্তানের সহ অধিনায়ক শাদাব খান। আর প্রাণ পেয়েই বিধ্বংসী হয়ে ওঠেন দীর্ঘদিন বাদে দলে ফেরা রাহুল। তাঁর  খুনে মেজাজে ব্যাটিংয়ের ফলে পাকিস্তানি বোলারদের দশা দাঁড়িয়েছিল, ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’। ৩২.৫ ওভারেই ২০০ রানের গণ্ডি টপকে যায় ভারত।

এদিন একদিনের কেরিয়ারে নিজের ১৪তম অর্ধ শতরান পূর্ণ করেন রাহুল। খানিক বাদে নিজের ৬৬ তম হাফ সেঞ্চুরি করেন কোহলিও। আর দুই ব্যাটার অর্ধ শতরান করার পরে আরও মারমুখী হয়ে ওঠেন। ভারতীয় জুটিকে থামানোর কোনও পথই খুঁজে পাননি পাক অধিনায়ক বাবর আজম। ৩৯.3 ওভারে ২৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার