Loading live market data...
Loading active stocks...
Connecting...

নাকাশিপাড়াতে চলল এলোপাথাড়ি গুলি, আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: রাস্তার ধারে নির্মীয়মান ঘর তৈরি করাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সাথে বিবাদের জেরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হলেন একই পরিবারের দুই ব্যক্তি। পাশাপাশি এই বিবাদকে কেন্দ্র করে কম বেশি জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নদিয়ার(Nadia) নাকাশিপাড়া থানার এলাকায়। অভিযোগ, সম্প্রতি ঐ এলাকায় রাস্তার ধারে ঘর নির্মাণের কাজ শুরু করেন ওই এলাকারই স্থানীয় বাসিন্দা কলিম শেখ নামে এক ব্যক্তি।

ঘরটির নির্মাণ কার্য শুরু হওয়ার পর ওই এলাকারই বেশ কয়েকজন ব্যক্তি নির্মাণ কার্যটি বন্ধ করে দেওয়ার জন্য একাধিকবার কলিম শেখের পরিবারকে হুমকি দিতে থাকে বলে অভিযোগ। তবে তাদের হুমকিকে অস্বীকার করে ঘর নির্মাণের কাজ চালিয়ে যান শেখ পরিবারের সদস্যরা। অভিযোগ মূলত সেই কারণে বুধবার সকালে সশস্ত্র অবস্থায় ওই প্রতিবেশীরা অতর্কিতভাবে আক্রমণ চালায় কলিম শেখের(Kalim SK.) পরিবারের ওপর। কলিম শেখকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে বেধরক মারধর করার অভিযোগ ওঠে দুর্বৃত্তদের বিরুদ্ধে। পাশাপাশি দুষ্কৃতীদের ছোড়া গুলি কলিম শেখের পায়ে লেগে গুরুতর জখম হন তিনি। তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হলেন একই পরিবারের আরও এক ব্যক্তি সহ মোট দুইজন।

পাশাপাশি এই বিবাদকে কেন্দ্র করে কম বেশি জখম হয়েছেন আরো বেশ কয়েকজন। আহতদের প্রথমে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা গুলিবিদ্ধ ব্যক্তিকে শক্তিনগর জেলা হাসপাতালে(Shaktinagar District Hospital) স্থানান্তরিত করেন। বাকিরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে চার জন ব্যক্তিকে আটক করে নাকাশিপাড়া থানার(Nakashipara P.S.) পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর