‘লা লিগা’র প্রেসিডেন্টের সঙ্গে সন্ধেয় বৈঠকে বসছেন মমতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আট দিনের সফরে বুধবারই স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সফরের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ‘লা লিগা’র প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করছেন তিনি। ওই বৈঠকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও কলকাতার তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডানের তিন শীর্ষ কর্তার উপস্থিত থাকার কথা।

বৈঠকে যোগ দিতেই লন্ডন থেকে মাদ্রিদে পৌঁছে গিয়েছেন সস্ত্রীক ডোনা গঙ্গোপাধ্যায়। ‘লা লিগা’র প্রেসিডেন্টের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে বাংলার ফুটবলের উন্নতিকল্পে একটি সমঝোতাপত্র (মউ) স্বাক্ষরিত হতে পারে। পশ্চিমবঙ্গে ফুটবল আকাদেমি খোলা থেকে শুরু করে ফুটবলের পরিকাঠামো উন্নয়নেও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিশেষ করে পেশাদার ফুটবলের বিষয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হবে।  

‘লা লিগা’র প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ছাড়া এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনও কর্মসূচি নেই। আগামিকাল শুক্রবার, অর্থাৎ ১৫ সেপ্টেম্বর মাদ্রিদে বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। রবিবার দুপুরে মাদ্রিদ থেকে ট্রেনে বার্সেলোনার উদ্দেশে রওনা করবেন। সন্ধ্যায় স্থানীয় বাঙালি এবং ভারতীয়দের সঙ্গে সাক্ষাত করবেন। পরের দিন  সোমবার দুপুরে বার্সেলোনায় রয়েছে শিল্পবৈঠক। সেখানে স্পেনের শিল্পপতিদের সঙ্গে বাংলা থেকে যাওয়া  শিল্পপতিদের পৃথক বৈঠক হবে। মঙ্গলবার বেলা ১২টা থেকে তিন ঘণ্টা বার্সেলোনায় একটি শিল্পবৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বুধবার রাতে বার্সেলোনা থেকে দুবাইয়ের পথে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে কলকাতা ফিরবেন।

 

 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ