তারাপীঠে কৌশিকী অমাবস্যায় বিক্রি হল ৫ কোটি টাকার মদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কৌশিকী অমাবস্যার জন্য অপেক্ষা করে থাকেন মা তারার  ভক্তরা। চলতি বছরের ১৪ই অক্টোবর (বৃহস্পতিবার) ছিল কৌশিকী অমাবস্যা। ভিড় ছিল চোখে পড়ার মত। প্রায় ১০ লক্ষের বেশি মানুষ এইদিন মায়ের দর্শন পেতে তারাপীঠ হাজির ছিলেন। তালিকায় শুধু পূর্ণার্থীরা নয়, ছিলেন বহু তন্ত্রসাধক। এমনকি ভিন রাজ্য থেকেও বাংলায় এসেছিলেন বহু মানুষ। তাতেই লক্ষীলাভ হয়েছে মদবিক্রেতাদের। তারাপীঠে একরাতেই বিক্রি হয়েছে পাঁচ কোটি টাকার মদ।

মায়ের পুজোয় সুরা প্রয়োজন। কেউ পুজোর কারণে, আবার কেউ নিজের কারণেই দেদার মদ কিনেছেন। কেউ ভক্তিরসে মেতে, আবার কেউ মেতেছে সুরারসে। তাই এবছর কৌশিকী অমাবস‍্যায় তারাপীঠে রেকর্ড গড়ল মদ বিক্রি। প্রশাসনের কড়া নজরদারি ছিল। তবুও কুপন কেটে ক্রেতাদের কিনলেন মদ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মদ কিনলেন অনেকে। ফলে মা তারার পুজোয় বিক্রেতাদের লক্ষ্মীর ঝাঁপি খুলল।

প্রসঙ্গত, অতীতেও তারাপীঠে বিপুল টাকার মদ বিক্রি হত। ২০১৬ সালে কৌশিকী অমাবস‍্যায় তারাপীঠে প্রায় তিন কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। ২০১৮ সালে দু’রাত অমাবস‍্যা থাকায় বিক্রি হয় ৫ কোটি টাকার মদ। আর এবছর এক রাতেই প্রায় পাঁচ কোটি টাকারও বেশি মদ বিক্রি হল। সরকার অনুমোদিত তারাপীঠে ১৮টি মদের দোকান রয়েছে। এর মধ্যে গুটিকয়েক দোকান থেকেই প্রায় ১.৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।   

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা