Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গৃহবধূ ও তিন কন্যা সন্তানকে কীটনাশক খাইয়ে খুনের চেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি,গাজোল: পরপর তিন কন্যা সন্তান হওয়ায় গৃহবধূ ও তার তিন কন্যা সন্তানকে কীটনাশক খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। যদিও অভিযোগ মিথ্যে বলে দাবি অভিযুক্ত স্বামীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল থানার গোসানিবাগ এলাকায়। গৃহবধূ ও তার এক মেয়ে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বাকি দুই মেয়ে সেইখান থেকে পালিয়ে গিয়ে আপাতত সুস্থ রয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে মালদা জেলার গাজোল থানার আলতোর গ্রামের যুবতী অর্পিতা মন্ডল বয়স(৩২)বছর গাজোল থানার গোসানিবাগ এলাকার দীপক মন্ডল এর সাথে ভালোবাসা করে বিগত ১২ বছর আগে তারা বিবাহ করে। বিয়ের পরে পরপর তিন কন্যা সন্তানের জন্ম দেন ওই গৃহবধূ। তারপর থেকেই অত্যাচার বেড়ে যায় ওই গৃহবধূর ওপর। এই নিয়ে একাধিকবার গৃহবধূকে মারধোর ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ।

গতকাল রাতে গৃহবধূ ও তার তিন কন্যা সন্তানকে কীটনাশক খাওয়ানোর চেষ্টা করে অভিযুক্ত স্বামী। অভিযুক্ত স্বামী এক মেয়ে ও তার স্ত্রীকে যখন কীটনাশক খাওয়ানো হয় ।এরপর দুই কন্যা সন্তান সেইখান থেকে পালিয়ে গিয়ে গ্রামবাসীদেরকে বিষয়টি জানায়। গ্রামবাসীরা তড়িঘড়ি ছুটে এসে আশংকা জনক অবস্থায় এক কন্যা মেয়ে ও গৃহবধূকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথম স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেইখান থেকে অবস্থার অবনতি হলে রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দুজনকে। বর্তমানে আশংকা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ ও তার এক মেয়ে। এই বিষয়ে গাজোল থানায় অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে আহত গৃহবধূর পরিবারের সদস্যরা।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের