বিক্রি হয়ে গেল দেব আনন্দের জুহুর বাংলো, দাম শুনলে মাথা ঘুরে যাবে

অভিনেতা দেব আনন্দ, তাঁর স্ত্রী কল্পনা কার্তিক এবং সন্তান সুনীল আনন্দ এবং দেবীনা আনন্দের সঙ্গে তাঁর জীবনের ৪০ টি বছর এই বাড়িতেই কাটিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কিছুদিন বাদেই ১০০ তম জন্মবার্ষিকী হিন্দি সিনেমার আইকনিক হিরো দেব আনন্দের। তাঁর শততম জন্মবার্ষিকী উপলক্ষে ৩০ টি শহরের ৫৫ টি প্রেক্ষাগৃহে তাঁর ছবি প্রদর্শন করা হবে। তার আগেই দেব আনন্দের মুম্বইয়ের জুহুর বাংলো নিয়ে নতুন আপডেট। একটি সূত্র জানিয়েছে, দেব আনন্দের জুহুর বাংলোটি একটি রিয়েল এস্টেট কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে। ইতিমধ্যে চুক্তিও হয়ে গিয়েছেন এবং কাগজপত্রও চলে এসেছে। অভিনেতার বাংলোর মুল্য ধার্য করা হয়েছে আনুমানিক ৩৫০-৪৫০ কোটি টাকায়। অভিনেতার বাড়ি সেই এলাকার বিশিষ্ট শিল্পপতিদের বাংলোর মধ্যে একটি। অভিনেতা দেব আনন্দ, তাঁর স্ত্রী কল্পনা কার্তিক এবং সন্তান সুনীল আনন্দ এবং দেবীনা আনন্দের সঙ্গে তাঁর জীবনের ৪০ টি বছর এই বাড়িতেই কাটিয়েছেন।

যে বাড়িতে প্রয়াত অভিনেতা তাঁর জীবনের সবচেয়ে সুন্দর বছরগুলি কাটিয়েছিলেন। বর্তমানে বাড়িটি বিক্রয় মূল্য হয়ে গিয়েছে। প্রয়াত অভিনেতার একজন প্রতিবেশীর থেকে পাওয়া খবরে অনুযায়ী, “মাধুরী দীক্ষিত নেনে এবং ডিম্পল কাপাডিয়ার মতো অভিনেতারাও একসময় এই বাংলোর আশেপাশের অ্যাপার্টমেন্টে থাকতেন। এখন বাংলোটি ভেঙে ২২ তলা লম্বা টাওয়ার সেখানে প্রতিস্থাপিত হবে।” দেব আনন্দ যখন জুহুতে এই বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন এই এলাকার সম্বন্ধে অনেকের কাছেই কোনও ধারণা ছিল না। এই জায়গার প্রেমে পড়েই তিনি এখানে বাড়ি তৈরী করেছিলেন। একটি পুরোনো সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, “আমি আমার জুহু বাংলোটি ১৯৫০ সালে তৈরি করেছি। তখন জুহু ছিল একটি ছোট গ্রাম এবং সেখানে সম্পূর্ণ মরুভূমি ছিল। আমি এটা পছন্দ করেছি কারণ আমি একজন একাকী। জুহু এখন খুব জমজমাট হয়ে উঠেছে, লোকে ভরা, বিশেষ করে রবিবারে। আমার আইরিস পার্কের বাসভবনের আশেপাশে আর কোনও পার্ক নেই, আমার জায়গার বিপরীতে একটি স্কুল এবং চারটি বাংলো রয়েছে।”

তবে এখন বিক্রি করার কারণ হিসেবে সূত্রগুলি জানিয়েছে যে, প্রয়াত অভিনেতার বাড়িটি এখন দেখাশোনা করার কেউ নেই। তাঁর ছেলে সুনীল মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। মেয়ে দেবিনা মা কল্পনা কার্তিকের সঙ্গে উটিতে থাকেন। তাই মুম্বইতে তাঁদের সম্পত্তির যত্ন নেওয়ার মতো কেউ নেই। তাই তাঁরা বাংলোটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। প্রকৃতপক্ষে, তাঁরা একই কারণে মহারাষ্ট্রের পানভেলেও কিছু সম্পত্তি বিক্রি করেছিলেন।” দেব আনন্দের স্টুডিওটি ১০ ​​বছর আগে বিক্রি করা হয়েছিল, তখন তারা যে অর্থ পেয়েছিল, তা দিয়ে তিনটি অ্যাপার্টমেন্ট কিনেছিল অভিনেতার পরিবার। 

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা