বোলপুর শান্তিনিকেতন স্টেশনে ‘ENQURY’ দফতর সামলাল হনুমান!

Share:

নিজস্ব প্রতিনিধি,বোলপুর: কথায় বলে, ‘বাঁদরের বাঁদরামি’। অনেকেই বাঁদরের বিভিন্ন কাজকর্ম দেখে হেসে লুটোপুটি খান। কিন্তু গত রবিবার বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে হনুমান যে কাণ্ড ঘটিয়েছে তা দেখে অনেকের চক্ষুই চড়কগাছ হয়ে যাবে। বোলপুর স্টেশনে “ENQURY” দফতরে ঢুকে চেয়ারে বসে কম্পিউটারের(Computer) কীবোর্ডে হাত দিয়ে মনের আনন্দে কাজ করল অনেকক্ষণ ধরে। তার পরে কাজ শেষ করে নিজের ঠিকানায় ফিরে গেল। বাঁদরের ওই কীর্তির ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। 

 ঘটনাটি ঘটেছে গত ১৭ সেপ্টেম্বরের দুপুরে। বোলপুর শান্তিনিকেতন স্টেশনের ENQUIRY অফিসে আচমকাই ঢুকে পড়েছিল একটি হনুমান। দফতরে থাকা কর্মী-আধিকারিকদের তোয়াক্কা না করে ঠিক কর্মী হিসেবে চেয়ারে বসে ট্রেন মুভমেন্ট আপডেট দেখতে থাকে। এমনকি কী বোর্ডে হাত দিয়ে কম্পিউটার চালাতেও দেখা যায়। থেমে থাকেনি সেখানেই । এমনকি সাইডে কাগজ নথি পত্র উল্টে পাল্টে দেখে। একেবারে মানুষের মতো কায়দাতে কম্পিউটারের কি বোর্ডে(Key Board) টাইপ করতে দেখা যায় হনুমাটিকে ।আবার তাকিয়ে থাকে মনিটরের দিকে। 

হনুমানের ওই কর্মকাণ্ড তীব্র গতিতে ভাইরাল হতে শুরু করে। প্রথমে ফেসবুকে(Facebook) বোলপুর শান্তিনিকেতন নামের একটি গ্রুপে ভিডিওটি পোষ্ট হয়।যেখানে নানান মজার মজার কমেন্ট করেন নেটা নাগরিকরা। তবে হনুমানের ওই কীর্তি নিয়ে বোলপুর শান্তিনিকেতন(Bolpur Station) স্টেশন কর্তৃপক্ষ ও আধিকারিকরা কোনও  মন্তব্য করতে চান নি। তবে জানা যাচ্ছে,  হনুমানটিকে প্রায় ৩০ মিনিট পর বের করা হয় কলা, বিস্কুট দেখিয়ে। এরপর হনুমানটি পাশের একটি খাবারের দোকানে হাজির হয়। সেখানে টেবিলে বসে অন্যান্য মানুষের মতোই লোভনীয় নানা রান্না করা পদ খেয়ে অবশেষে বাটিতে থাকা জল পান করে চলে যায়। 

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে