বিমানের জানলার কাঁচে চিড়, তড়িঘড়ি অবতরণ কলকাতা বিমানবন্দরে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিমানের জানলার কাঁচে ফাটল। তাতেই বিপত্তি। মাঝ আকাশ থেকেই ফিরতে হল কলকাতা থেকে মুম্বইগামী বিমানকে। গোটা ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।

জানা গিয়েছে, বুধবার সকাল ৬.১৭ মিনিট নাগাদ কলকাতা থেকে মুম্বই-এর উদ্দেশ্যে রওয়ানা দেয় স্পাইসজেটের বিমান এস জি ৫১৫। বিমানটিতে ছিলেন ১৭৬ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু।

কলকাতার আকাশেই বিমানের জানলায় ফাটল চোখে পড়ে কেবিন ক্রু সদস্যের। দ্রুত তিনি বিষয়টি নিয়ে পাইলটের দৃষ্টি আকর্ষণ করেন৷ দ্রুত যোগাযোগ করা হয় কলকাতা বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে। অবতরণের অনুমতি চাওয়া হয়। অনুমতি মিলতেই ৭.৪৫ নাগাদ বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। মেরামতির কাজ শুরু হয়েছে। ফের কখন বিমানটি রওয়ানা দেবে তা নিশ্চিতভাবে জানানো হয়নি।   

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন