শেয়ারবাজারে ধস, একদিনে গায়েব ২ লক্ষ কোটি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: উল্টোদিকে দৌড়চ্ছে শেয়ারবাজার। বুধবার বড়সড় পতনের মুখে পড়ল সেনসেক্স ও নিফটি। একদিনে ৭৯৬ সূচক খুঁইয়েছে সেনসেক্স। আর নিফটি হারিয়েছে ২৩২ সূচক। ফলস্বরূপ ৬৬ হাজারের ঘরে নেমে এসেছে সেনসেক্স। নিফটি নেমেছে ১৯ হাজারের ঘরে। একদিনে শেয়ারবাজার থেকে উধাও হয়েছে ২ লক্ষ কোটি টাকা।

টানা ১১ দিন অশ্বমেধের মতো ছোটার পরে গত সোমবার মুখ থুবড়ে পড়েছিল শেয়ারবাজার। ৬৭ হাজার ৫৯৬ দশমিক ৮৪ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন রেড জোন থেকেই শুরু হয় লেনদেন। আগের দিনের চেয়ে ৫০০’র বেশি কম সূচক নিয়ে শুরু হয় শেয়ার কেনাবেচা। কিন্তু বাজার খোলার পরেই এক ধাক্কায় নিচের দিকে নামতে থাকে সেনসেক্স। ব্যাঙ্ক, ধাতব ও বহুতল আবাসন নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ারদরে ব্যাপক ধস নামতে থাকে। বাজার বন্ধের আগে সামান্য উপরের দিকে উঠেছিল সেনসেক্স ও নিফটি। কিন্তু পতনের ধাক্কা সামাল দিতে পারেনি। এদিন সেনসেক্সের সর্বনিম্ন সূচক ছিল ৬৬,৭২৮.১৪ পয়েন্ট। আর সর্বোচ্চ সূচক ছিল ৬৭,২৯৪. ১৬ পয়েন্ট। বাজার বন্ধের সময় ৭৯৬ পয়েন্ট খুঁইয়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৬৬,৮০০.৮৪ সূচকে। আর ২৩১.৯০ সূচক খুঁইয়ে নিফটি দাঁড়িয়েছে ১৯,৯০১.৪০ পয়েন্টে।

শেয়ারবাজারে ব্যাপক ধস নামার দিনে লাভের মুখ দেখেছে পওয়ার গ্রিড করপোরেশন। সংস্থার শেয়ারমূল্য বেড়েছে ৪ টাকা ৫৫ পয়সা। জোর ধাক্কা খেয়েছে বেসরকারি এইচডিএফসি ব্যাঙ্ক। একদিনে সংস্থার শেয়ারদর কমেছে ৪ শতাংশের বেশি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও ইনফোসিসের শেয়ারদরও ছিল নিম্নমুখী।

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! সুশান্ত ঘোষের বিরুদ্ধে ফের দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের