Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘কানাডার অভিযোগ খুবই গুরুতর’, ট্রুডোর পাশে আমেরিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে নয়াদিল্লি-অটোয়ার ঠাণ্ডা লড়াইয়ে না জড়ালেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ যথেষ্টই গুরুতর বলে জানিয়ে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি। শুধু তাই নয়, খলিস্তানি জঙ্গির হত্যাকাণ্ড নিয়ে কানাডা সরকার যে তদন্ত করছে তাতে ভারতের সহযোগিতা করা উচিত বলেও জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশ্বস্ত সহচর। আর মার্কিন যুক্তরাষ্ট্রের এমন অবস্থানে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে মোদি সরকার। কেননা, ইদানিং বিভিন্ন মঞ্চে মার্কিন দোসর হয়েই আবির্ভূত হতে দেখা যাচ্ছে দিল্লির শাসকদের।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’কে দেওয়া সাক্ষা‍ৎকারে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেছেন, ‘কানাডার প্রধানমন্ত্রী যে জাস্টিন ট্রুডো যে অভিযোগ তুলেছেন তা সত্যিই গুরুতর। কানাডার তদন্ত প্রক্রিয়ায় ভারত সরকার স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করুক, তাই চাই। আমি মনে করি, কূটনৈতিক পর্যায়ে কথাবার্তার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব এবং কূটনৈতিক কথোপকথন চালিয়ে যাওয়া উচিত।’

কানাডা যে তদন্ত চালাচ্ছে তার উপরে যে তাদের পূর্ণ ভরসা রয়েছে, তাও স্পষ্ট করে দিয়েছেন মার্কিন যুইক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তাঁর কথায়, ‘প্রকৃতপক্ষে কী ঘটেছে তা জানার জন্য অবশ্যই বিস্তৃত ও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত। ওই তদন্তে সহযোগিতা করার জন্য আমরা অবশ্যই ভারতকে উ‍ৎসাহিত করব।’

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

LIVE: আজ দুপুর ৩টের সময়ে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন, উপস্থিত থাকবেন শাহ

কাউকে রেয়াত নয়, অবিলম্বে গ্রেফতার করুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্দেশ জ্ঞানেশের

ধেয়ে আসছে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত