বিশ্বকাপের দল ঘোষণার আগেই পিসিবিতে অশান্তি, ইস্তফা প্রাক্তন ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: এশিয়া কাপে চরম ব্যর্থতার পরে যে পাকিস্তান ক্রিকেটে ‘অল ইজ নট ওয়েল’ তা বোঝা যাচ্ছে। কলম্বোয় বাবর আজম-শাহিন আফ্রিদির জঘন্য পারফরম্যান্সকে তুলোধনা করতে শুরু করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। মিসবাহ উল হক-সহ একাধিক প্রাক্তন ক্রিকেটার মুখ খুলেছেন। আর পাক ক্রিকেটে অশান্তির আগুন জ্বলে ওঠার মধ্যেই বৃহস্পতিবার আচমকা ইস্তফা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল কমিটির সদস্য তথা প্রাক্তন জাতীয় ক্রিকেটার মহম্মদ হাফিজ। বিশ্বকাপে পাকিস্তানের চূড়ান্ত দল ঘোষণার আগে হাফিজের পদত্যাগে যথেষ্টই বিড়ম্বনায় পড়েছেন পাক ক্রিকেট বোর্ডের আধিকারিকরা।

গতকাল বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে নিজের পদত্যাগের কথা ঘোষণা করে হাফিজ লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের টেকনিক্যাল কমিটি থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য জাকা আশরাফকে ধন্যবাদ দিতে চাই। যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড দেশের ক্রিকেটের স্বার্থে কোন্-ও পরামর্শ চায়, তাহলে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত রয়েছি। পাকিস্তান ক্রিকেটের জন্য শুভকামনা। পাকিস্তান জিন্দাবাদ।’

অন্যদিকে, এশিয়া কাপের জঘন্য পারফরম্যান্স পর্যালোচনায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন পিসিবি কর্তারা। ওই বৈঠকে দলের অধিনায়ক বাবর আজম , কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন, টিম ডিরেক্টর মিকি আর্থার এবং শাদাব খান উপস্থিত থাকলেও গরহাজির ছিলেন প্রধান নির্বাচক ইনজামাম উল হক। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। পিসিবির এক আধিকারিক জানিয়েছেন, এশিয়া কাপে ব্যর্থতার বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। আজ শুক্রবারই বিশ্বকাপের জন্য পাকিস্তানের চূড়ান্ত দল ঘোষণা হতে পারে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল