চেলসির প্রাক্তন কোচ আসতে চলেছেন লাল-হলুদে

ফের একটি চমক দিল ইস্টবেঙ্গল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের একটি চমক দিল ইস্টবেঙ্গল। চেলসির প্রাক্তন কোচকে নিজেদের তালিকায় জুড়ল ভারতের এই খ্যাতনামা ক্লাবটি। ইপিএলের দল চেলসির গোলরক্ষক কোচের দায়িত্বে থাকা লেসলি ক্লিভলিকে দায়িত্ব দিল লাল-হলুদ। দলের তিন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য, শঙ্কর রায় ও শুভম সেনদের প্রশিক্ষণ দেবেন একদা পিটাক চেক, ভ্যান ডর সারদের কোচিং করানো লেসলি।

অভিজ্ঞতার সম্ভারটা বেশ পরিপূর্ণ তাঁর। দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ১৯৯৭ সালে মিলওয়াল এফসি-র হয়ে কোচিং কেরিয়ার শুরু করেছিলেন ক্লিভলি। উয়েফার প্রো-লাইসেন্সধারী বছর ৫৬-র এই কোচ ফুলহ্যাম, ক্রিস্টাল প্যালেস এবং টটেনহ্যামের মতো দলগুলিতেও কোচিং করিয়েছেন। এরপর ২০০৭ সালে চেলসিতে যোগ দেন তিনি।

ফুটবলার জীবনে সাউদাম্পটনে থাকাকালীন ইংল্যান্ডের তারকা গোলরক্ষক পিটার শিলটনের থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন লেসলি। ২০২০ সালে বাংলাদেশের জাতীয় দলের গোলরক্ষক কোচের দায়িত্বও নেন তিনি।

লাল-হলুদে যোগ দেওয়ার পর লেসলি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে কোচিং করিয়েছি। বাংলাদেশের জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকার জন্য উপমহাদেশর ফুটবল সম্পর্কে একটা ধারনা হয়েছে। ভারতের ঐতিয্যশালী ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই গর্বিত। সর্বদা নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করব।’

  

ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব! স্বামী-স্ত্রীসহ তিনজনকে নৃশংসভাবে হত্যা, আতঙ্ক এলাকাজুড়ে

চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ হয়ে পরিষেবা মিলবে কবে?‌ দু’‌দফা চলল নির্বিঘ্নে

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি, কলকাতায় কত?

ফের পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই