নিউজিল্যান্ডকে ২৫৪ রানে গুটিয়ে দিলেন লিটনরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশি বোলারদের দাপটে দ্বিতীয় একদিনের ম্যাচে ২৫৪ রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি কিউয়িরা। চার বল বাকি থাকতেই সব কয়টি উইকেট হারায় লকি ফার্গুসনের দল। কিউয়িদের পক্ষে সর্বাধিক রান করেছেন উইকেটরক্ষক টম ব্ল্যান্ডেল (৬৮)। টাইগারদের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি খালেদ আমেদ ও মেহেদী হাসান। দুজনেই তিনটি করে উইকেট নিয়েছেন।

গত বৃহস্পতিবার বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যে প্রথম একদিনের ম্যাচ। শনিবার টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক লকি ফার্গুসন। কিন্তু শুরুটা খুব একটা ভাল হয়নি সফরকারী দলের। তৃতীয় ওভারে শূন্য রানে মুস্তাফিজুর রহমানের বলে সাজঘরে ফেরেন উইল ইয়ং। খানিকবাদে অ্যালেন ফিনকেও (১২) ফিরিয়ে মুস্তাফিজ। পরের ওভারেই চাদ বাউসকে (১৪) ফিরিয়ে নিউজিল্যান্ডকে জোর ধাক্কা দেন অভিষেক ঘটা খালেদ আমেদ। এর পরেই হেনরি নিকোলাস ও টম ব্ল্যান্ডেল প্রতিরোধ গড়ে তোলেন। টাইগারদের বোলিং তোপ সামলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। চতুর্থ উইকেটে ৯৫ রান যোগ করেন দুজনে। অর্ধ শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা নিকোলাসকে (৪৯) ফিরিয়ে ফের ধাক্কা দেন খালেদ।

রাচিন রবীন্দ্র (১০) বেশিক্ষণ থিতু হতে পারেননি। ৩৪তম ওভারে হাসান মাহমুদের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ব্ল্যান্ডেল (৬৮)। জোর ধাক্কা খায় নিউজিল্যান্ড। ১৬৬ রানে ছয় উইকেট হারিয়ে ফের বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। ম্যাকনকি (২০), কাইল জেমিসনও (২০) তেমন বড় ইনিংস খেলতে পারেননি। কিউই অধিনায়ক লকি ফার্গুসনও ব্যর্থ হন। ১৩ বলে ১৩ রান করে মাহেদী হাসানের বলে ফিরে যান। মাঝে ইশ সোধি মানকাডিং হয়েছিলেন। কিন্তু তাঁকে ফিরিয়ে এনে সৌজন্যের নজির গড়েন টাইগার অধিনায়ক লিটন দাস। শেষ ওভারে সেই সোধিকে (৩৫) সাজঘরে ফিরিয়ে দেন নিউজিল্যান্ডের ইনিংস ২৫৪ রানে গুটিয়ে দেন খালেদ আমেদ।

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ