সোধির ঘূর্ণিতে ধরাশায়ী লিটনরা, ৮৬ রানে হারল বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘মানকাডিং’ হওয়া ইশ সোধিকে ফিরিয়ে সৌজন্য দেখিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। সেই সোধিই বল হাতে টাইগারদের কাছে ত্রাস হয়ে উঠলেন। ফলস্বরূপ ৪১.১ ওভারে ১৬৮ রানে গুটিয়ে গেল টাইগাররা। নিউজিল্যান্ডের কাছে ৮৬ রানে হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০’তে পিছিয়ে পড়লেন লিটনরা। ৩৯ রানে ৬ উইকেট নিয়েছেন সোধি।  

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক লকি ফার্গুসন। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের ফলে ৪৯.২ ওভারে ২৫৪ রানে গুটিয়ে যায় কিউইরা। জবাবে ব্যাট করতে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। কাইল জেমিসনের শর্ট বলে কাট করতে গিয়ে রাচিন রবীন্দ্রের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন টাইগার অধিনায়ক লিটন দাস (৬)। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তামিম ও তানজিদ হাসান। ১১ তম ওভারে বল করতে এসে টাইগার শিবিরে জোড়া আঘাত হানেন ইশ সোধি। চতুর্থ বলে ফেরান তানজিদকে (১৬)। শেষ বলে শূন্য ফেরান সৌম্য সরকারকে। দুই বছর বাদে জাতীয় দলে ফিরে শূন্য রান করলেন সৌম্য। ব্যর্থ হয়েছেন তাওহিদ হৃদয়ও। তিনি চার রান করে সোধির বলে সাজঘরে ফেরেন।

প্রত্যাবর্তনের ম্যাচে ভালই খেলছিলেন তামিম ইকবাল। মনে হচ্ছিল বড় রানের ইনিংস খেলবেন। কিন্তু তিনিও ৪৪ রানে সোধির বলে সাজঘরে ফেরেন। দলের অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ ও মাহেদী হাসান একটা চেষ্টা করছিলেন। দুজনে ৪২ রান যোগও করেছিলেন। কিন্তু দ্বিতীয় সপেলে বল করতে এসে মাহেদীকে (১৭) ফিরিয়ে ফের বাংলাদেশকে ধাক্কা দেন সোধি। দলকে চরম লজ্জার হাত থেকে বাঁচানোর দায়িত্ব বর্তেছিল মাহমুদুল্লাহর কাঁধে। কিন্তু তিনিও ৪৯ রানের মাথায় কোল ম্যাকনকির উইকেটের বাইরে থাকা বল খোঁচা মারতে গিয়ে উইকেট দিয়ে আসেন। তখনই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের হার। ৩৮তম ওভারে হাসান মাহমুদকে ফিরিয়ে বাংলাদেশের কফিনে শেষ পেরেক পোঁতেন সোধি। শেষ পর্যন্ত ১৬৮ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।  

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ