অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় রাহুলদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে কুপোকা‍ৎ হল অস্ট্রেলিয়া। জয়ের জন্য ৩৩ ওভারে ৩১৭ রানের লক্ষ্যমাত্রা ছিল স্টিভ স্মিথদের। কিন্তু ২৯.২ ওভারে ২১৭  রানেই গুটিয়ে গেলেন অজিরা। ৯৯ রানে জিতে সিরিজ পকেটে পুরল রাহুল বাহিনী।

রবিবার হোলকার স্টেডিয়ামে টসে জিতে শুভমন গিল, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল ও সূর্যকুমার যাদবের চওড়া ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৩৯৯ রান তোলে ভারত। জয়ের জন্য পাহাড়সম রান তাড়া করতে নেমে শুরুতেই জোর ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারে অজি শিবিরে জোড়া আঘাত হানেন প্রসিদ্ধ কৃষ্ণা। দ্বিতীয় ও তৃতীয় বলে পর পর ফিরিয়ে দেয় ম্যাট শর্ট (৯) ও স্টিভ স্মিথকে (০)। ৯ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে উদ্ধার করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার ও মার্নুস লাবুশানে। ৯ ওভারে অস্ট্রেলিয়ার রান যখন দুই উইকেটে ৫৬, তখন ফের বৃষ্টি নামে। বৃষ্টির পরে খেলা শুরু হলে ম্যাচ কমিয়ে ৩৩ ওভারের করা হয়। অস্ট্রেলিয়ার লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩১৭।

ওই লক্ষ্যমাত্রাকে তাড়া করতে শুরু করেন ওয়ার্নার ও লাবুশানে। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ৮০ রান তোলেন দুজনে। লাবুশানেকে (২৭) ফিরিয়ে অজি শিবিরে ধাক্কা দেন রবিচন্দ্রন অশ্বিন। ১৫তম ওভারে বল করতে এসে ফের জোড়া ধাক্কা দেন। প্রথমে ফেরান বিধ্বংসী হয়ে ওঠা ওয়ার্নারকেও (৫৩)। শেষ বলে ফিরিয়ে দেন জোস ইংলিশকে (৬)। ষষ্ঠ উইকেটে ক্যারি ও গ্রিন জুটি বেঁধে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ক্যারির (১৪) স্ট্যাম্প ছিটকে দিয়ে ওই প্রতিরোধ গুঁড়িয়ে দেন অশ্বিন। পরের ওভারে রান আউট হয়ে ফেরেন গ্রিন (১৯)। অ্যাডাম জাম্পা (৫) দ্রুত ফেরেন। নবম উইকেটে জুটি বেঁধে দলকে জেতানোর মরিয়া চেষ্টা চালিয়েছিলেন সিয়ান অ্যাবট ও জস হ্যাজলউড। দুজনে ৭৭ রান যোগ করেন। হ্যাজলউডকে (১৬ বলে ২৩) থামান মহম্ম শামি। ২৯তম ওভারের দ্বিতীয় বলে বিধ্বংসী অ্যাবটকে (৩৬ বলে ৫৪) ক্লিন বোল্ড করে অস্ট্রেলিয়ার ইনিংস মুড়িয়ে দেন রবীন্দ্র জাদেজা। ২৯.২ ওভারে ২১৭ রানে থামেন স্টিভ স্মিথরা।  

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ