করম পুজোয় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, এই প্রথম পূর্ণ দিবস ছুটি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই প্রথম বাংলার আদিবাসী ভাই-বোনেরা এদিন করম পুজোর জন্য পূর্ণ দিবস ছুটি উপভোগ করতে পাচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই ফেসবুকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি। আর তাঁকে এদিন সকাল থেকেই ধন্যবাদ জানাচ্ছেন বাংলার তামাম আদিবাসী সমাজ। কেননা আজ করম পুজো(Karam Puja)। আর এই প্রথম তাঁর জন্যই রাজ্যের সকল আদিবাসী ভাই-বোনেরা পূর্ণ দিবস ছুটি উপভোগ করতে চলেছেন। ধন্যবাদ তাই তাঁকেই, মানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)। দীর্ঘ কয়েক যুগ ধরে বাংলার(Bengal) আদিবাসী সমাজ(Tribal Society) করম পুজোর দিন ছুটির দাবি তুলে এসেছেন। কিন্তু তা মেলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবিকে মান্যতা দিয়ে চলতি বছর থেকেই করম পুজোয় পূর্ণ সরকারি ছুটির দিন ঘোষণা করেছেন। আজ সেই করম পুজোর দিন। স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া দক্ষিণের জঙ্গলমহল থেকে উত্তরের ডুয়ার্স।

শুধু পূর্ণ দিবস ছুটি ঘোষণাই নয়, এই প্রথম রাজ্য সরকারের তরফে রাজ্যের প্রতিটি জেলায় করম পরবের নানা খুঁটিনাটি বিষয়, আচার অনুষ্ঠানের তথ্য সংগ্রহের জন্য প্রতিনিধি দল পাঠানো হয়েছে। এদিন সকাল থেকেই তাঁরা সেই সব তথ্য সংগ্রেহের কাজ শুরু করে দিয়েছেন। এরই পাশাপাশি এবারে জঙ্গলমহলের ৪টি জেলায় অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বেশ কয়েকটি জায়গায় সরকারের আর্থিক সহায়তায় করম পরব উদযাপিত হবে। রাজ্যের ১৬টি জেলায় করম পরবের জন্য আদিবাসী উন্নয়ন দফতর থেকে ২০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। তার মধ্যে শুধুমাত্র ঝাড়গ্রাম জেলার জন্যই বরাদ্দ করা হয়েছে ১ লক্ষ ৩০ হাজার টাকা। ঝাড়গ্রাম জেলার পুরসভা এলাকায় ২টি ও ৮টি ব্লকে একটি করে মোট ১০টি জায়গায় সরকারি আর্থিক সহায়তায় এই পরব উদযাপিত হবে।

প্রাচীনকাল থেকে চলে আসা ঐতিহ্যবাহী এই পরব উপলক্ষ্যে আদিবাসী ভাই-বোনেরা সন্ধ্যাবেলায় করম গাছের ডাল এনে তা স্থাপন করে পুজো করবেন। তারপর তাঁরা মেতে উঠবেন, নিজস্ব সংস্কৃতির গান বাজনায়। পরের দিন সকালে করম ডালকে জলাশয়ে ভাসিয়ে দেওয়া হয়। কচিকাঁচারা ঘরে ধানের গাছ এনে পুজো করে ‘পান্না’ ও বড়রা ‘ডালিগাড়া’ পর্ব দিয়ে করম পরব শেষ করেন। আর এই সামগ্রিক উৎসবের খুঁটিনাটি সংগ্রেহের জন্য রাজ্যের Cultural Research Institute বা CRI’র তরফে বিভিন্ন জেলায় প্রতিনিধিদল পাঠানো হয়েছে। সেই প্রতিনিধিদল যে তথ্য সংগ্রহ করে আনবে তা আগামী দিনে করম পুজোর বিষয়বস্তু নিয়ে গবেষণার সহায়ক হয়ে উঠতে চলেছে।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?