তামিমকে ছাড়াই বিশ্বকাপ খেলতে ভারতে আসছে টাইগাররা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান, কোচ চণ্ডিকা হাথুরুসিংহে আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের যৌথ ষড়যন্ত্রের বলি হলেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। অনেক সস্তাদরের নাটক শেষে মঙ্গলবার রাতে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। দেশের সেরা ওপেনারের ঠাঁই না হলেও ওই দলে ঠাঁই পেয়েছেন ফেসবুকে নারী বিদ্বেষী পোস্ট দেওয়া তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব বর্তেছে বিসিবি সভাপতির ‘আজ্ঞাবহ ভৃত্য’ হিসেবে পরিচিত সাকিব আল হাসানের কাঁধে।

বিশ্বকাপ স্কোয়াডে তামিম ইকবাল যাতে জায়গা না পান তার জন্য গত কয়েকদিন ধরেই ষড়যন্ত্র চলছিল। ওই ষড়যন্ত্রের মূলপাণ্ডা টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ও তার দুই গডফাদার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বাংলাদেশের জাতীয়  কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। এদিন দুপুরেই ওই ষড়যন্ত্রের পর্দাফাঁস হয়। বিসিবি সূত্রে জানা যায়, তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা যাবে না বলে নির্বাচকদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাপন-সাকিব ও চণ্ডিকা। দুপুরেই রটে যায়, বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই হচ্ছে না দেশের সেরা ওপেনার তামিমের।

রাতে সেই রটনাই সত্যি হল। বিসিবির পক্ষ থেকে বিশ্বকাপ স্কোয়াডের জন্য যে ১৫ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে তাতে তামিম ইকবালের নাম নেই। তাঁর পরিবর্তে ওপেনার হিসেবে নেওয়া হয়েছে তানজিদ হাসানকে। তিনিই লিটনের সঙ্গে ওপেন করবেন। ১৫ সদস্যের দলে পেসার ৫ জন। তারা হলেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান তামিম।

বাংলাদেশের বিশ্বকাপ দল
তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদি, তানজিম হাসান সাকিব।

 

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?