মানত পূরণ হলেই মাকে বুক চিরে রক্ত দেন বাড়ির মেয়েরা

সাহাবাড়ির নিয়ম অনুযায়ী যদি কোনও নারী মায়ের কাছে মানত করে থাকেন এবং তা পূরণ হয় তাহলে দেবীর সামনে বুক চিঁড়ে তাঁকে রক্ত দান করতে হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতা(Kolkata), এক বহমান জীবন্ত ইতিহাস। এই শহরের অলিতে গলিতে আজও সময় থমকে দাঁড়ায় ইতিহাসের সামনে এসে। মধ্য কলকাতার হিন্দ সিনেমার(Hind Cinema) কাছেই রয়েছে ঠাকুরদাস পালিত লেন(Thakurdas Palit Lane)। সেই সরু রাস্তার ওপরেই রয়েছে রামগোপাল সাহার(Ramgopal Saha) প্রতিষ্ঠিত শ্রীদূর্গা ভবন(Sree Durga Bhawan)। সেই বাড়িতেও ১৭০ বছরেরও বেশি সময় ধরে প্রতিবছর হয়ে আসছে দুর্গাপুজো(Durga Puja)। মা এখানে সপরিবারে আসেন। ৪ দিন ধরে তিনি বিরাজ করেন বাংলার চিরাচরিত ডাকের সাজে। বাংলার বেশ কিছু প্রাচীন পুজো রয়েছে যেগুলি প্রাচীনত্বের ধারা বয়ে নিয়ে চলেছে বছরের পর বছর ধরে। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমবর্ধমান তার জৌলুসও। তেমনই এক পুজো হল এই ঠাকুরদাস পালিত লেনের রামগোপাল সাহার বাড়ির পুজো।

ইতিহাসকে অনুসরন করলে দেখা যাবে, অবিভক্ত বাংলার এক বর্ধিষ্ণু ব্যবসায়ী ছিলেন রামগোপাল সাহা। সুরা বা মদের ব্যবসা ছিল তাঁর। তাঁরই পৈতৃক বাড়ির ঠাকুরদালানে প্রতিবছর অনুষ্ঠিত হয় দুর্গাপুজো। প্রায় ২০০ বছর আগে ঠাকুরদাস পালিত লেনে তৈরি হয়েছিল সাহা বাড়ি। সেই সময় ওই এলাকার জমিদার ছিলেন রামগোপাল সাহা। তিনিই প্রথম শারদীয়ার আরাধনা শুরু করেন। সাহা বাড়ির দুর্গা প্রতিমা তাঁর সময়কার সেই সাবেকিয়ানা ধরে রেখেছে। তাই উমা এখানে একচালা ডাকের সাজে সজ্জিতা। ঠাকুর বানানো থেকে ডাকের সাজের শিল্পী সকলেই বংশ পরম্পরাই কাজ করে আসছেন এই পরিবারে।

সাহা পরিবারে রথের দিন হয় কাঠামো পুজো। বাড়িতেই গড়া হয় ঠাকুর। ডাকের সাজের কাজও হয় ঠাকুরদালানেই। বর্ধিষ্ণু প্রাচীন পরিবারটিতে পশুবলির নিয়ম নেই। তবে সন্ধিপুজোর রয়েছে এক বিশেষত্ব। সাহাবাড়ির নিয়ম অনুযায়ী যদি কোনও নারী মায়ের কাছে মানত করে থাকেন এবং তা পূরণ হয় তাহলে দেবীর সামনে বুক চিঁড়ে তাঁকে রক্ত দান করতে হয়। এখানে অষ্টমী-নবমীতে সন্ধ্যাবেলায় চলে ধুনুচি নাচ।

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ