চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বকাপে তামিমের না থাকাকে গুরুত্ব দিচ্ছেন না সাকিব

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সম্মিলিত ষড়যন্ত্র চালিয়েই বিশ্বকাপ স্কোয়াড থেকে দেশের সেরা ওপেনার তামিম ইকবাল বাদ দিয়ে গোটা দেশেই রাতারাতি খলনায়ক হয়ে উঠেছেন সাকিব আল হাসান। তবে তামিমের মতো দেশের সেরা ব্যাটসম্যানের দলে না থাকাকে খুব একটা গুরুত্ব দিতে চাননি বিসিবি সভাপতির আজ্ঞাবহ ভৃত্য  হিসেবে পরিচিত টাইগার অধিনায়ক। বরং তিনি এবাদত হোসেনের মতো তৃতীয় সারির পেসারের দলে না থাকাটাকে বড় মিসিং বলে মনে করছেন।

দেশ ছাড়ার আগে ক্রীড়া বিষয়ক এক টিভি চ্যানেলকে সাক্ষা‍ৎকার দিয়েছিলেন অপদার্থ বিসিবি সভাপতির মানসপুত্র সাকিব। সেই সাক্ষা‍ৎকারে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘ পুরো বিশ্বকাপে আমার একটাই মিসিং, সেটা এবাদত। যে কন্ডিশনে (ভারত) খেলা হবে, আমার সবচেয়ে বড় অস্ত্রটা নেই। আমার কাছে মনে হয়, দলে আর কোন উইকনেস (দুর্বল জায়গা) নেই। আমরা সবদিকে কভার করেছি। বিশ্বকাপ স্কোয়াডে যে ১৫ জন রয়েছে তাদের প্রতি পূর্ণ বিশ্বাস আছে। যে সুযোগ পাবে আশা করছি,  দেশের জন্য ভালো কিছু করবে।’ 

বিশ্বকাপে তামিমের মতো সেরা ওপেনারের অভাব বোধ করবেন না জানিয়ে বাংলাদেশের বিতর্কিত অধিনায়ক বলেছেন, ‘’লিটন-তানজিদ; দু’জনই খুব এক্সসাইটেড প্লেয়ার। আমার কাছে মনে হয়, তারা আমাদের দলের গেম চেঞ্জার। তাদের কাছে প্রত্যাশা, যেদিন শুরু পাবে ওইদিন যেন ম্যাচটা জিতিয়ে আসে। আর কিচ্ছু করতে হবে না।’ অফ ফর্মে থাকা লিটন দাস এবারের বিশ্বকাপের অন্যতম সেরা ক্রিকেটার হতে পারেন বলেও বিশ্বাস করেন বাংলাদেশ অধিনায়ক। তাঁর কথায়, ‘আমার কেন জানি মনে হয়, এই বিশ্বকাপের ওয়ান অব দ্য বেস্ট প্লেয়ার হবে লিটন। ওর থেকে ব্যাটিং ছাড়া এই মুহূর্তে বেশি কিছু পাওয়ার নেই। যেভাবে পারফর্ম করবে আমি সিওর ওর দিকে মানুষ তাকিয়ে থাকবে।’

 

Published by:

Share Link:

More Releted News:

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ