সৌদির কাছে হেরে ফুটবল ফেডারেশনকে নিশানা স্তিমাচের

Share:

নিজস্ব প্রতিনিধি: সৌদি আরবের কাছে হেরে চলতি এশিয়ান গেমস থেকে ছুটি হয়ে গিয়েছে ভারতীয় পুরুষ ফুটবল দলের। পদক জয়ের স্বপ্ন ভেঙে খানখান হয়েছে। এশিয়ান গেমসের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পরেই সর্ব ভারতীয় ফুটবল সংস্থাকে নিশানা করলেন সুনীল ছেত্রীদের হেড স্যার ইগর স্তিমাচ। রাখঢাক না রেখে বলেছেন, ‘প্রতিযোগিতার আগে যদি পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া না যায় এবং দেশের হয়ে সেরা খেলোয়াড়দের না পাওয়া যায়, তাহলে আর কোথাও দল পাঠানোর প্রয়োজন নেই।’

চলতি এশিয়ান গেমসে মোট চারটি ম্যাচ খেলেছেন সুনীল ছেত্রী-কে পি রাহুলরা। তার মধ্যে শুধু মাত্র বাংলাদেশের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছেন। চিনের কাছে ৫ গোল হজম করেছেন। সৌদির কাছে হেরেছেন ২-০ গোলে। মায়ানমারের সঙ্গে ১-১ গোলে ড্র করে কোনও ক্রমে মুখরক্ষা করেছেন। ১৩ বছর বাদে এশিয়ান গেমসের শেষ ষোলোয় উঠলেও প্রত্যাশিত ফুটবল খেলতে পারেনি ভারতীয় পুরুষ দল।

আর দলের এমন শোচনীয় হালের জন্য প্রস্তুতির ঘাটতি ও সেরা খেলোয়াড়দের দলে না পাওয়াকেই মূলত কাঠগড়ায় তুলেছেন ভারতীয় জাতীয় ফুটবল দলের হেড স্যার ইগর স্তিমাচ। ‘রেভ স্পোর্টজ’ নামে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, ‘ভারতীয় ফুটবলাররা এশিয়ান গেমস খেলতে আসার আগে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পায়নি। দেশের সেরা খেলোয়াড়দের অধিকাংশ আসেনি। তা সত্বেও সুনীলরা যা খেলেছেন তার জন্য ভারতীয ফুটবল সমর্থকদের গর্ব করা উচিত। ফুটবল ফেডারেশনের কর্তাদের উদ্দেশে একটাই কথা বলব, যদি এমন পরিস্থিতি চলতে থাকে, তাহলে কোথাও আম,আদের খেলতে পাঠানোর প্রয়োজন নেই।’

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে