বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে কাদের বাছলেন গাভাস্কার?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপের আসর। বিশ্বসেরা হওয়ার খেতাবি লড়াইয়ে নামবে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া-সহ একাধিক দল। কারা এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে তা নিয়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক, বাজি ধরার পালা। প্রাক্তন ক্রিকেটাররাও তাতে সামিল। কিংবদন্তি ক্রিকেটার তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কারও সম্ভাব্য বিশ্ব চ্যাম্পিয়নদের বেছে নিয়েছেন। ভারতের মাটিতে বিশ্বকাপের আসর বসলেও তাঁর বাজি মোটেও রোহিত শর্মা কিংবা বাবর আজমরা নন। তাহলে গাভস্কারের ফেভারিট কোন দল?

প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার মনে করেন, এবারেও ভারতের মাটিতে বিশ্বকাপ জেতার সবচেয়ে বেশি সম্ভাবনা ২০১৯ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। আর তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলের বোলিং বিভাগ সব দলের চেয়ে সেরা এবং শক্তিশালী। তাছাড়া ইংল্যান্ড দলে এমন তিন জন আলরাউন্ডার রয়েছেন, যাঁরা যে কোনও ম্যাচের রং নিমিষে বদলে দিতে পারেন।’

কিংবদন্তি ক্রিকেটারের কথায়, ‘শুধু যে ইংল্যান্ড দলে বিশ্বের সেরা তিন অলরাউন্ডার ও শক্তিশালী বোলার রয়েছেন তাই নয়। জস বাটলারের দলের টপ অর্ডার ব্যাটিং লাইন আপ অন্যান্য দলের চেয়ে অনেক এগিয়ে। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি প্রতিভাবান একাধিক খেলোয়াড়ও রয়েছেন। যাঁরা চলতি বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্স করতে পারেন।’ উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই গতবারের রানার্স নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছেন বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

শাহজাহানদের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার জমিদখলের মামলায় চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক